ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
অপরাধীদের দ্রুত বিচারে সরকার জিরো টলারেন্স নীতিতে চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী অপকর্ম করলে রেহাই নেই, চাঁদাবাজদের হুঁশিয়ার করলেন রিজভী নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ১৭ মৃত্যু, নিখোঁজ ৪০০ বম্বে সুইটস ও বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের বিদিশা এরশাদের জামিন নামঞ্জুর, পাঠানো হলো কারাগারে মক্কা চুক্তিতে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক জটিল হবে পাকিস্তানের সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি: একজনের লাশ উদ্ধার, সন্ধান চলছে বাকিদের রাজধানীর যাত্রাবাড়ীতে দ্রুতগতির গাড়ির ধাক্কায় পথচারী নিহত লাখো জনস্রোতে মুখরিত চট্টগ্রাম: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুস শুরু
Advertise with us

আরাকান আর্মি ট্রলারসহ ধরে নিয়ে গেল ৩ বাংলাদেশি জেলেকে

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৯ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
আরাকান আর্মি ট্রলারসহ ধরে নিয়ে গেল ৩ বাংলাদেশি জেলেকে

নাফ নদী।  ছবি: -ফাইল ছবি

টেকনাফের নাফ নদীর মোহনা থেকে মাছ ধরার সময় ট্রলারসহ তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

শনিবার (৮ আগস্ট ২০২৬) নাফ নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল নাইক্ষ্যংদিয়া এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে। অপহৃত জেলের মধ্যে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার জসিম উদ্দিন (৩০) ও মোহাম্মদ ইসমাইল (২৭)-এর পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অপর একজনের তথ্য এখনো জানা যায়নি।

স্থানীয় শাহপরীর দ্বীপ নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি জানান, সকালে জেলেরা নাফ নদীতে মাছ ধরতে নামলে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে ধাওয়া দিয়ে ট্রলারসহ তাদের ধরে নিয়ে যায়। তবে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া এবং স্থানীয় প্রশাসন প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে জানান, জেলেরা অনিচ্ছাকৃতভাবে সীমান্ত ও জলসীমা অতিক্রম করে মিয়ানমারের অংশে চলে যাওয়ায় তাদের আটক করা হতে পারে।

সাবরাং ইউনিয়নের প্রতিনিধি ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী জানান, নাফ নদী ও সীমান্তে সাধারণ জেলেদের এমন বারবার বিড়ম্বনায় পড়ার বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে। সরকারি পর্যায়ে আলোচনার পাশাপাশি বিজিবির সহায়তায় অপহৃত তিন জেলেকে দ্রুত উদ্ধারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। একই সাথে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জেলেদের নিবন্ধন ও সীমান্ত সচেতনতা বাড়াতে নির্দেশনা দেওয়া হচ্ছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa