ঢাকা
০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
Advertise with us

রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক, সিনেটে বিল পাস

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৮ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক, সিনেটে বিল পাস

ছবি: -ফাইল ছবি

রাশিয়ার কাছ থেকে তেল ও অন্যান্য জ্বালানি কেনা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের সুযোগ দিতে একটি বিল মার্কিন সিনেটে পাস হয়েছে। শুক্রবার চূড়ান্ত ভোটাভুটিতে ৮৬-১১ ভোটে বিলটি পাস হয়। এটি আইনে পরিণত হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার জ্বালানি ক্রয়কারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের ক্ষমতা পাবেন।

এখন বিলটি মার্কিন কংগ্রেসের অপর কক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পেশ করা হবে। সেখানে বিলটি পাস হলে তা প্রেসিডেন্টের অনুমোদনের জন্য পাঠানো হবে। ট্রাম্প এতে স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে।

বিলে বলা হয়েছে, রাশিয়া থেকে তেল বা অন্যান্য জ্বালানি কেনার মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলো পরোক্ষভাবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনকে সমর্থন করছে। তাই এসব দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে।

এই উদ্যোগের ফলে ভারত ও চীনের মতো বড় রুশ জ্বালানি ক্রেতারা চাপে পড়তে পারে। এ ছাড়া জাপান, হাঙ্গেরি ও স্লোভাকিয়ার মতো দেশও এর প্রভাবের মুখে পড়তে পারে। তবে আইনটি পাস হলেও কোন দেশের ওপর কী হারে শুল্ক আরোপ করা হবে, তা শেষ পর্যন্ত মার্কিন প্রশাসনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

সিনেটে চূড়ান্ত ভোটাভুটির আগে গত সপ্তাহে বিলটির প্রক্রিয়াগত বাধা দূর করার বিষয়ে ভোট হয়। তখন বিলটির পক্ষে ৮৬টি এবং বিপক্ষে ১২টি ভোট পড়েছিল।

মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, রাশিয়ার তেল বিক্রি থেকে পাওয়া রাজস্ব ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে ব্যবহার করছে মস্কো। রাশিয়ার এই আয় কমানো এবং ইউক্রেনের ওপর চাপ কমানোই বিলটির অন্যতম লক্ষ্য।

সিনেটে বিল পাস হওয়ার পর ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ওয়াশিংটন। এক মার্কিন সিনেটর বলেন, ‘আমরা ইউক্রেনের মানুষকে বলতে চাই, আপনারা একা নন। আমরা পুতিনকে বলতে চাই, আপনি কোনো দিন ইউক্রেন দখল করতে পারবেন না।’

রাশিয়ার জ্বালানি ক্রেতাদের মধ্যে চীন সবচেয়ে বড় এবং ভারত অন্যতম প্রধান ক্রেতা। ফলে বিলটি আইনে পরিণত হলে এই দুই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে নতুন করে চাপ তৈরি হতে পারে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa