ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
দিল্লিতে হাসিনার বক্তব্য ভারত সরকারের অবস্থান নির্দেশ করে না: রণধীর জয়সওয়াল গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব: রয়টার্স লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, সিরীয় অপরাধী আটক শেখ হাসিনা ডিসেম্বরে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোক: আইনমন্ত্রী ‘ট্রাম্প ২০২৮’: এআই ছবিতে জেনারেল সেজে তৃতীয় মেয়াদে ক্ষমতার আভাস! জেদ্দায় প্রতিরক্ষা চুক্তি সই করছে তুরস্ক, সৌদি ও পাকিস্তান কাঁচামরিচের দামে কিছুটা পতন, স্বস্তি মিলছে না নিত্যপণ্যে মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ মিস ওয়ার্ল্ড ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভিয়েতনাম যাচ্ছেন সামানজার
Advertise with us

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  ছবি: -সংগৃহীত

টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাজধানীতে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে। তবে কেবল সরকার নয়; গণমাধ্যম, মালিকপক্ষ, সাংবাদিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যৌথ দায়িত্বশীলতায় কার্যকর গণতান্ত্রিক পরিবেশ গড়ে ওঠে। গণতন্ত্রকে একটি সংস্কৃতি হিসেবে বর্ণনা করে তিনি সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর জোর দেন। সেল্ফ সেন্সরশিপ এড়িয়ে সত্য প্রকাশের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও ন্যায্য বেতন-ভাতা নিশ্চিতের তাগিদ দেন তিনি।

সেমিনারে প্রধান আলোচক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন সম্ভাবনায় সরকার ও জনগণের আস্থার সেতুবন্ধনে গণমাধ্যম মূল ভূমিকা রাখতে পারে।

কাদের গনি চৌধুরী, হাসান হাফিজ ও ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সহ অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa