ঢাকা
০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়েছে ৬০০ স্থাপনা, সরিয়ে নেওয়া হয়েছে ৬০ হাজার মানুষ ‘দেশটা আমাদের সবার, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে’: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে মাভাবিপ্রবিতে ‘জুলাই ম্যারাথন’ অনুষ্ঠিত নিজ এলাকাতেই করা যাবে এনআইডির জন্মতারিখ সংশোধন, মাঠপর্যায়ে ক্ষমতা দিচ্ছে ইসি নির্মল সেনের ৯৬তম জন্মবার্ষিকী আজ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪১৯, মিরপুরে সর্বোচ্চ ৯৬ ‘আমি মানুষ হত্যা করতে চাই না’: ইরানের সঙ্গে আজই নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে নতুন আলোচনার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম ৬ শতাংশের বেশি কমল হুতিদের মোকাবিলা করতেই সৌদি জোটে বাংলাদেশ, প্রতিপক্ষ ইরান নয়: হুমায়ুন কবির নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা, পুলিশের হাতে তুলে দিলেন সন্তানদের
Advertise with us

মস্কোর ইতালিয়ান রেস্তোরাঁয় ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ৩, আহত ২১

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৩ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
মস্কোর ইতালিয়ান রেস্তোরাঁয় ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ৩, আহত ২১

ছবি: -প্রতিনিধি

রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে একটি জনপ্রিয় ইতালিয়ান রেস্তোরাঁয় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। কুদ্রিনস্কায়া স্কয়ারে অবস্থিত ‘বালজি রসি’ রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যায়। রেস্তোরাঁর গ্রীষ্মকালীন টেরাসসংলগ্ন দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জানালার কাচ ভেঙে গেছে।

রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি-টেররিজম কমিটির (এনএসি) তথ্য অনুযায়ী, হাতে তৈরি বিস্ফোরক বহনকারী এক নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে বিস্ফোরণটি ঘটে। স্থানীয় কয়েকটি গণমাধ্যমের দাবি, ওই নারী সম্ভবত একটি ব্যক্তিগত অনুষ্ঠানে একটি পার্সেল পৌঁছে দিতে এসেছিলেন এবং পার্সেলের ভেতরে কী ছিল, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, রেস্তোরাঁর নিরাপত্তাকর্মীরা ওই নারীকে প্রবেশে বাধা দেওয়ার পরপরই বিস্ফোরণ ঘটে।

বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে, বিস্ফোরণের সময় রেস্তোরাঁয় রাশিয়ার একজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার উপস্থিত ছিলেন। তবে অতিথিদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এবং এ বিষয়ে ক্রেমলিনও কোনো মন্তব্য করেনি।

এদিকে ইতালিতে অবস্থিত রুশ দূতাবাস এক বিবৃতিতে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। দূতাবাসের দাবি, মস্কোর অন্যতম পরিচিত ইতালিয়ান রেস্তোরাঁকে লক্ষ্য করে হামলার মাধ্যমে রাশিয়ায় কর্মরত ইতালীয় নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। তবে ইউক্রেন এ অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমে ঘটনাটি ব্যাপক গুরুত্ব পেলেও রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এ বিস্ফোরণের খবর খুব সীমিতভাবে প্রচার করা হয়েছে। রবিবার সকালের প্রধান সংবাদ বুলেটিনে অন্যান্য আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ খবর স্থান পেলেও এ বিস্ফোরণের উল্লেখ ছিল না।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তেই চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে অনেকেই এ ঘটনাকে নতুন নিরাপত্তা উদ্বেগের ইঙ্গিত হিসেবে দেখছেন।

সূত্র: বিবিসি

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa