ঢাকা
০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়েছে ৬০০ স্থাপনা, সরিয়ে নেওয়া হয়েছে ৬০ হাজার মানুষ ‘দেশটা আমাদের সবার, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে’: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে মাভাবিপ্রবিতে ‘জুলাই ম্যারাথন’ অনুষ্ঠিত নিজ এলাকাতেই করা যাবে এনআইডির জন্মতারিখ সংশোধন, মাঠপর্যায়ে ক্ষমতা দিচ্ছে ইসি নির্মল সেনের ৯৬তম জন্মবার্ষিকী আজ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪১৯, মিরপুরে সর্বোচ্চ ৯৬ ‘আমি মানুষ হত্যা করতে চাই না’: ইরানের সঙ্গে আজই নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে নতুন আলোচনার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম ৬ শতাংশের বেশি কমল হুতিদের মোকাবিলা করতেই সৌদি জোটে বাংলাদেশ, প্রতিপক্ষ ইরান নয়: হুমায়ুন কবির নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা, পুলিশের হাতে তুলে দিলেন সন্তানদের
Advertise with us

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে মাভাবিপ্রবিতে ‘জুলাই ম্যারাথন’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৩ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে মাভাবিপ্রবিতে ‘জুলাই ম্যারাথন’ অনুষ্ঠিত

ছবি: -প্রতিনিধি

‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৬’ উদযাপন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘জুলাই ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে ম্যারাথনের উদ্বোধন করা হয়। পরে অংশগ্রহণকারীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান গেটসংলগ্ন ফিনিশিং লাইনে এসে ম্যারাথন শেষ করেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক চেতনা, ন্যায়বিচার ও দেশপ্রেমের এক অনন্য প্রতীক। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে জুলাইয়ের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, “ম্যারাথন শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি ঐক্য, অধ্যবসায় ও সম্মিলিত শক্তির প্রতীক। জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ধারণ করে তরুণ সমাজকে দেশ ও জাতির কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।”

এ সময় আরও বক্তব্য দেন জুলাই উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল নাসির, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ এবং গণিত বিভাগের অধ্যাপক ড. মোকাদ্দেস আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ম্যারাথন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও শারীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহফুজ রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সদস্য-সচিব ও বিভাগের উপপরিচালক মোহাম্মদ নজমুল হক।

ম্যারাথনে উপাচার্যের নেতৃত্বে প্রো-ভাইস-চ্যান্সেলর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রাণবন্ত এ আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় পরিবার জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ ও লালনের প্রত্যয় পুনর্ব্যক্ত করে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa