ঢাকা
০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়েছে ৬০০ স্থাপনা, সরিয়ে নেওয়া হয়েছে ৬০ হাজার মানুষ ‘দেশটা আমাদের সবার, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে’: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে মাভাবিপ্রবিতে ‘জুলাই ম্যারাথন’ অনুষ্ঠিত নিজ এলাকাতেই করা যাবে এনআইডির জন্মতারিখ সংশোধন, মাঠপর্যায়ে ক্ষমতা দিচ্ছে ইসি নির্মল সেনের ৯৬তম জন্মবার্ষিকী আজ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪১৯, মিরপুরে সর্বোচ্চ ৯৬ ‘আমি মানুষ হত্যা করতে চাই না’: ইরানের সঙ্গে আজই নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে নতুন আলোচনার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম ৬ শতাংশের বেশি কমল হুতিদের মোকাবিলা করতেই সৌদি জোটে বাংলাদেশ, প্রতিপক্ষ ইরান নয়: হুমায়ুন কবির নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা, পুলিশের হাতে তুলে দিলেন সন্তানদের
Advertise with us

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়েছে ৬০০ স্থাপনা, সরিয়ে নেওয়া হয়েছে ৬০ হাজার মানুষ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৩ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়েছে ৬০০ স্থাপনা, সরিয়ে নেওয়া হয়েছে ৬০ হাজার মানুষ

সংগৃহীত ছবি  ছবি: -প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে অন্তত ৬০০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্পোকেন এলাকার প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর বব ফার্গুসন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণে আনতে ব্যাপক বেগ পেতে হচ্ছে। স্পোকেন ও আশপাশের এলাকায় আগুনে প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল (প্রায় ২১ বর্গকিলোমিটার) এলাকা পুড়ে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াশিংটনজুড়ে এখন পর্যন্ত প্রায় ৩৯০ বর্গমাইল এলাকা দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্পোকেনের কয়েকটি বড় আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে স্পোকেন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীদেরও সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় ভিডিওতে দেখা গেছে, একাধিক ভবন আগুনে পুড়ে যাচ্ছে, আবাসিক এলাকার আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে। অনেক বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে শুধু চিমনি পড়ে রয়েছে।

মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল জানিয়েছেন, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। আগামী কয়েক দিন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছেন তিনি।

এদিকে পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনেও একাধিক দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে জরুরি উদ্ধারকারী দল। সেখানে প্রায় ৫২৫ বর্গমাইল এলাকা পুড়ে গেছে। ৬০০টির বেশি বাড়ি ও প্রায় ৮০০টি স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সপ্তাহজুড়ে ওই অঞ্চলে শুষ্ক ও গরম আবহাওয়া অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস) ছাড়ানোর আশঙ্কা রয়েছে। কর্মকর্তাদের ধারণা, বজ্রপাত থেকেই কয়েকটি দাবানলের সূত্রপাত হয়েছে।

দাবানলের কারণে পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম ও মধ্য আইডাহো এবং পশ্চিম মন্টানায় বায়ুদূষণ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কয়েকটি এলাকায় দাবানলের উচ্চ ঝুঁকি ও তীব্র তাপপ্রবাহের সতর্কতাও দেওয়া হয়েছে।

স্পোকেন এলাকায় বর্তমানে ওল্ড ট্রেইলস ফায়ার, ফেয়ারভিউ ফায়ার ও মেডোভিউ ফায়ার—এই তিনটি বড় দাবানল সক্রিয় রয়েছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর পাশাপাশি হেলিকপ্টার ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

উচ্ছেদ হওয়া মানুষের জন্য স্পোকেনের প্রধান কনভেনশন সেন্টারে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাভিস্তা করপোরেশন জানিয়েছে, আগুনের কারণে একসময় প্রায় ৩০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়লেও পরে তা কমে প্রায় ১০ হাজারে নেমে আসে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। সূত্র: দ্য গার্ডিয়ান।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa