https://asia24.tv


বেনজীর আহমেদ। ছবি: -ফাইল ছবি
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। রবিবার (২ আগস্ট) তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণ-সংক্রান্ত নথিপত্র এবং আইনি প্রক্রিয়া নিয়ে আদালতে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেন। তবে মুক্ত পেলেও তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না—অর্থাৎ তাঁর ওপর দেশত্যাগে কড়া নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুর্নীতির মামলায় গত ১২ জুন দুবাইয়ে আটক হন তিনি। ১৪ জুন জাতীয় সংসদে এ তথ্য প্রথম প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পরবর্তীতে বাংলাদেশ সরকার ইন্টারপোলের সহযোগিতায় তাঁর প্রত্যর্পণ দাবি করে। এজন্য দুদকের তৈরি করা ১৪৪ পৃষ্ঠার মামলার তথ্য ও পরোয়ানাসহ প্রয়োজনীয় নথি আরবিতে অনূদিত করে কূটনৈতিক মাধ্যমে দুবাই কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছিল। তবে এ জামিনের বিষয়ে দুবাই কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।


