ভারতের ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদ ছেড়ে ইনফ্লুয়েন্সার হওয়ার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি লোকসভায় পাস হওয়া প্রশ্নফাঁস বিরোধী বিল প্রসঙ্গে তিনি বলেন, সঠিক সদিচ্ছা ও বাস্তবায়ন ছাড়া শুধু আইন বানিয়ে শিক্ষার্থীদের সংকট মেটানো যাবে না।

নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন ও মামলার প্রতিবাদ জানান তিনি। সরকারি আশ্বাসের পরও শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে অভিযোগ তুলে অবিলম্বে এফআইআর প্রত্যাহারের দাবি জানান অভিজিৎ। অন্যথায় বৃহৎ আন্দোলনের হুমকি দিয়ে তিনি স্মরণ করিয়ে দেন, শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমেই এই অন্যায়ের জবাব দেবে।

অন্যদিকে জেন-জি প্রজন্মকে কটাক্ষ করা বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউতকে ‘পার্ট-টাইম রাজনীতিক’ আখ্যা দিয়ে তাঁর মন্তব্যের উত্তর দেওয়া নিষ্প্রয়োজন বলে এড়িয়ে যান তিনি।