ঢাকা
৩০ জুলাই ২০২৬
Advertise with us

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   ১ বার পঠিত
জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  ছবি: -সংগৃহীত

জুলাই আন্দোলনের শহীদদের রক্তের ঋণ শোধ করতে গণতন্ত্র, সুশাসন ও জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রব্যবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্য ভবনে (ডিএফপি অডিটোরিয়াম) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, সমাজে বড় পরিবর্তন রাতারাতি আসে না; দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও আত্মত্যাগের পথ ধরেই তা অর্জিত হয়। ১৯৪৭ সালের দেশভাগ থেকে ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তীতে ২০২৪ সাল পর্যন্ত এ দেশের মানুষকে অধিকার আদায়ে বারবার জীবন দিতে হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কাঙ্ক্ষিত সামাজিক বৈষম্যহীন রাষ্ট্র ও গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠিত না হওয়ায় স্বাধীনতার পাঁচ দশক পরও আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারিনি।

তরুণদের ন্যায্য আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল উল্লেখ করেন, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে। এসব শহীদ পরিবারের ত্যাগকে জাতি সারাজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। পরিবর্তন বাইরে থেকে আসবে না উল্লেখ করে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক জবাবদিহি ও ব্যক্তি মানসিকতার পরিবর্তন নিশ্চিত করতে পারলে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa