ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশের ঋণমান নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত করেছে মুডি’স জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ: তদন্ত রিপোর্ট নুসরাত হত্যা: খালাস পেয়ে কারামুক্ত ৮ আসামি হামের উপসর্গে একদিনে ৬ মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক লিবিয়া থেকে ফিরলেন আটক ১৬৮ বাংলাদেশি ইসি নয়, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার ময়মনসিংহ মেডিকেলে আগুন: তালাবদ্ধ সিঁড়ি বাড়িয়েছে বিপর্যয় স্থানীয় সরকার নির্বাচন: ভোটের তারিখ ও সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার সাইবার অপরাধ : চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশির দুই দিনের রিমান্ড মঞ্জুর
Advertise with us

ঢাকার দুই সিটিতে আগে ভোট আয়োজনের দাবি জামায়াতের

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৭ জুলাই ২০২৬   ২২ বার পঠিত
ঢাকার দুই সিটিতে আগে ভোট আয়োজনের দাবি জামায়াতের

জামায়াতে ইসলামী বাংলাদেশ।  ছবি: -ফাইল ছবি

স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সারা দেশের আগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল রোববার (২৬ জুলাই) রাজধানীর মগবাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ দাবি জানান জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তরে দলটির সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, ঢাকার দুটিসহ মেয়াদোত্তীর্ণ সিটি করপোরেশনগুলো দিয়েই স্থানীয় সরকার নির্বাচন শুরু করা উচিত। ঢাকায় সুষ্ঠু নির্বাচন হলে পুরো দেশের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হবে। তা না করে ইউনিয়ন বা উপজেলায় আগে ভোট আয়োজন করলে সরকার কোনো ষড়যন্ত্র বা কারসাজিতে যুক্ত রয়েছে বলে ধরে নেওয়া হবে। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনে কোনো কারচুপির চেষ্টা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের সনদ ও গণভোটের রায় পুরোপুরি বাস্তবায়নে গুরুত্ব দিয়ে তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জুলাই আন্দোলনের রাজনৈতিক সুবিধা পেলেও দলটি সনদ বাস্তবায়নে আন্তরিকতা দেখাচ্ছে না। এর জন্য বিএনপিকে রাজনৈতিক মূল্য দিতে হতে পারে।

এছাড়া সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ তুলে তাঁর বিচার না হওয়া পর্যন্ত বিদেশ যেতে না দেওয়ার আহ্বান জানান তিনি। প্রয়োজনে দেশেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান সেলিম উদ্দিন।

রাজধানীর নানা নাগরিক দুর্ভোগের চিত্র তুলে ধরে তিনি বলেন, তদারকির অভাবে ঢাকা আজ চাঁদাবাজি, জলাবদ্ধতা ও ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দ্রুত কার্যকর নগর ব্যবস্থাপনা গড়ে তোলার জোর তাগিদ দেন তিনি।

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতা আবদুর রহমান মূসা, মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa