ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
Advertise with us

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার সরকার পতনের ডাক রাহুল গান্ধীর

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ০ বার পঠিত
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার সরকার পতনের ডাক রাহুল গান্ধীর

রাহুল গান্ধী  ছবি: -সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী মোদি সরকারের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছেন। এটিকে শিক্ষার্থীদের জয় উল্লেখ করে তিনি এখন ‘সরকার পতনের’ ডাক দিয়েছেন। শনিবার (২৫ জুলাই) ‘এক্স’ (টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

রাহুল গান্ধী বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দেশের শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের পথে এক গুরুত্বপূর্ণ ধাপ। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “এখনও মূল দুটি দাবি বাকি রয়েছে—পরীক্ষার্থীদের ওপর সহিংসতার জন্য দায়ীদের শাস্তি দেওয়া এবং দেশের ভবিষ্যতের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা চাওয়া।” কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষকে নিজ অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় এই নেতা আরও বলেন, “ভয় পাবেন না, সংবিধান রক্ষা ও নিজেদের মর্যাদা ফিরিয়ে আনতে এই সরকারকে সরানোর এখনই উপযুক্ত সময়।”

উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা-সংক্রান্ত ব্যাপক অনিয়মের প্রতিবাদে টানা কয়েক সপ্তাহের তীব্র ছাত্র আন্দোলনের মুখে শনিবার পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা ও সার্বিক স্থিতিশীলতার স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে আন্দোলনের নেতৃত্বদানকারী ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এবং মন্ত্রীকে অপসারণে এক দিনের আল্টিমেটাম দেয়। পদত্যাগের খবর আসার পর যন্তর-মন্তরের বিশাল সমাবেশে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দেন। মূলত গত মে মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের এক বিতর্কিত মন্তব্যের পর ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি গঠিত হয়। প্রাথমিকভাবে এটি প্রশ্ন ফাঁসের প্রতিবাদে শুরু হলেও পরবর্তীতে তা শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার এবং দেশব্যাপী সরকারবিরোধী আন্দোলনের রূপ নেয়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa