ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডাকসুতে জিন্নাহর ছবি এবং অনুমোদনহীন ওয়েবসাইট: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ঢাবির ৭ ধাপে স্থানীয় সরকার নির্বাচন: প্রথম পর্যায় ১২ নভেম্বর ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ তিন পার্বত্য কমিটি নিয়ে ৫২ নাগরিকের উদ্বেগ স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সন্ত্রাস দমনে বিচারবহির্ভূত হত্যা নয়, প্রচলিত আইন হবে আরও শক্তিশালী : আইনমন্ত্রী ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে শিক্ষার্থীর প্রতিবাদ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক বৃদ্ধির প্রত্যাশা নভেম্বরের মাঝামাঝি থেকেই ধাপে ধাপে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার
Advertise with us

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ২৬ বার পঠিত
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।  ছবি: -সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সেই মোতাবেক ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে রোববার সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিব অনির্ধারিত বৈঠক করেন। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের আইন নিয়ে পর্যালোচনা করা হয়। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রম ঠিক করতে স্পিকারের সঙ্গে বৈঠক করা হবে।

নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এর জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। এর ভিত্তিতে ইসি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা করবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এসব বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক করবে।

গত শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। সংবিধানের ক্ষমতাবলে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান আছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa