ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি রাতে লাউডস্পিকার ও আতশবাজি নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল বাজারের ৭৭% টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও আইনি সহায়তার বিশেষ আবেদন পলকের চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু আগামীকাল, ১ লাখ কর্মসংস্থানের আশা ‘এটা কেবল শুরু’: সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাউন্সিলর একরাম হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
Advertise with us

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ১ বার পঠিত
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বঙ্গভবন ছাড়ছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন  ছবি: -সংগৃহীত

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের একদিন পর সপরিবারে বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন। আজ রোববার (২৬ জুলাই) বেলা আড়াইটার দিকে ১৮টি গাড়ির নিরাপত্তা বহর নিয়ে তিনি বঙ্গভবন থেকে বেরিয়ে যান। রাজধানীর গুলশানের নিজ বাসভবনে উঠবেন তিনি।

সাবেক এই রাষ্ট্রপতির আগমন উপলক্ষে গুলশানের বাসভবনে পরিচ্ছন্নতা ও সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি বঙ্গভবন ও গুলশানের বাসভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়; মোতায়েন করা হয় পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। এরপর স্পিকার সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান এবং সংবিধান অনুযায়ী নিজে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তবে তিনি বঙ্গভবনে থাকবেন না; জাতীয় সংসদ প্রাঙ্গণে অবস্থিত স্পিকারের সরকারি বাসভবনে থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।

অসুস্থতাকে পদত্যাগের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন মো. সাহাবুদ্দিন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য শিগগিরই তাঁর বিদেশে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। ২০২৮ সালের এপ্রিলে তাঁর পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় পৌনে দুই বছর (২১ মাস) আগেই পদত্যাগ করে বঙ্গভবন ছাড়লেন সাবেক এই রাষ্ট্রপতি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa