ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও আইনি সহায়তার বিশেষ আবেদন পলকের চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু আগামীকাল, ১ লাখ কর্মসংস্থানের আশা ‘এটা কেবল শুরু’: সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাউন্সিলর একরাম হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি বাংলাদেশীদের জন্য ফের ভিসা আবেদনে যে নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র আজ বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিসাইল ঘাটতির শঙ্কায় ইরানে মার্কিন হামলা স্থগিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বিএনপি : জামায়াতের আমির
Advertise with us

পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও আইনি সহায়তার বিশেষ আবেদন পলকের

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ০ বার পঠিত
পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও আইনি সহায়তার বিশেষ আবেদন পলকের

আদালতে জুনায়েদ আহমেদ পলক।  ছবি: -সংগৃহীত

কারাগারে পরিবারের সদস্যদের সঙ্গে অন্তত আধা ঘণ্টা সাক্ষাৎ এবং আইনজীবীদের সঙ্গে নিয়মিত বিশেষ সাক্ষাতের অনুমতি চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

মালবাহী ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানিকালে আদালতের অনুমতি নিয়ে তিনি এ আবেদন জানান। পলক নিজেকে অসুস্থ দাবি করে আদালতকে বলেন, তাঁর ঘাড়ের দুটি হাড় স্থানচ্যুত হয়েছে। বর্তমানে তাঁর বিরুদ্ধে ৯৮টি মামলা রয়েছে এবং তিনি ৮৯ দিন রিমান্ডে ছিলেন।

এই পরিস্থিতিতে তিনি কারাবিধি অনুযায়ী পরিবারের সঙ্গে ১৫ দিন পরপর আধা ঘণ্টা সাক্ষাতের পাশাপাশি প্রতি দুই সপ্তাহে দুদিন (দৈনিক ৩ ঘণ্টা) আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের সুযোগ চান। পলকের আইনজীবী তরিকুল ইসলাম জানান, মামলার প্রস্তুতির স্বার্থেই এই অতিরিক্ত সময় চাওয়া হয়েছে। তবে আদালত তাৎক্ষণিকভাবে এতে কোনো আদেশ দেননি।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনকালে মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন গুলিতে নিহত হন। এ ঘটনায় নিহতের মায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে ২০২৫ সালের ২৩ নভেম্বর অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa