ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাজস্বের সমৃদ্ধি, বাংলাদেশের প্রবৃদ্ধি ইকুরিয়া বিআরটিএ অফিসে দুর্নীতি ও দালালচক্রের দৌরাত্ম্য রোধে দুদকের আকস্মিক অভিযান মধ্যপ্রাচ্যে স্থায়ী সামরিক উপস্থিতি কমানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ১৬ ডিসেম্বরেই আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: বিমানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া অনভিপ্রেত: তথ্য উপদেষ্টা সুগন্ধি চালের রপ্তানি কোটা অর্ধেকে নামাল সরকার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ উদ্যোগ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিলামে পণ্য বিক্রি করে ৬০০ কোটি টাকার মাইলফলক ছুঁল চট্টগ্রাম কাস্টমস লক্ষ্মীপুরে হোটেল দখলচেষ্টা: বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Advertise with us

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অটল বিরোধী জোট

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   ১৫ বার পঠিত
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অটল বিরোধী জোট

কংগ্রেসের জেষ্ঠ্য নেতাদের রুদ্ধদার বৈঠক।  ছবি: -সংগৃহীত

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত সংসদে কোনো ধরনের আলোচনায় অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার (২৩ জুলাই) নয়াদিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষ নেতাদের এক রুদ্ধদ্বার বৈঠক শেষে বিরোধী শিবির এই কঠোর অবস্থানের কথা জানিয়ে দেয়।

কংগ্রেসের জেষ্ঠ্য নেতা ও সংসদ সদস্য কে. সি. বেনুগোপাল বৈঠকের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে বলেন, “শিক্ষামন্ত্রীর পদত্যাগই আমাদের প্রধান দাবি। পদত্যাগ না করা পর্যন্ত সংসদে কোনো আলোচনা হবে না এবং বিষয়টি লোকসভার স্পিকার ওম বিড়লাকেও আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।” সম্প্রতি চিকিৎসাবিদ্যার প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতজুড়ে শিক্ষার্থীদের নজিরবিহীন বিক্ষোভের জেরেই সংসদ অচলের এই শক্ত পদক্ষেপ নিল বিরোধী জোট।

অন্যদিকে নরেন্দ্র মোদি সরকার নিট ইস্যু নিয়ে সংসদে উন্মুক্ত আলোচনার আশ্বাস দিয়েছে। কেন্দ্রীয় সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু স্পষ্ট জানান, সরকার এ নিয়ে সব প্রশ্নের জবাব দিতে ও বিতর্কে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত।

তবে বিরোধীদের এমন অনড় অবস্থানের তীব্র সমালোচনা করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় সভাপতি নীতীন নবীন। তিনি সরাসরি বিরোধীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “কংগ্রেস ও তাদের সহযোগীরা মূল আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছে। কারণ বিতর্ক শুরু হলেই শিক্ষার্থীদের কাছে তাদের রাজনৈতিক দ্বিচারিতা ধরা পড়ে যাবে। রাহুল গান্ধী ও তাঁর সঙ্গীরা কখনোই গঠনমূলক বিতর্কের মুখোমুখি হতে চান না।”

একদিকে রাজপথে শিক্ষার্থীদের বিক্ষোভ আর অন্যদিকে আইনসভায় বিরোধীদের সংসদ বর্জনের ঘোষণায় নিট ইস্যুতে চরম অস্বস্তিতে পড়েছে মোদি সরকার।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa