ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাজস্বের সমৃদ্ধি, বাংলাদেশের প্রবৃদ্ধি ইকুরিয়া বিআরটিএ অফিসে দুর্নীতি ও দালালচক্রের দৌরাত্ম্য রোধে দুদকের আকস্মিক অভিযান মধ্যপ্রাচ্যে স্থায়ী সামরিক উপস্থিতি কমানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ১৬ ডিসেম্বরেই আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: বিমানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া অনভিপ্রেত: তথ্য উপদেষ্টা সুগন্ধি চালের রপ্তানি কোটা অর্ধেকে নামাল সরকার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ উদ্যোগ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিলামে পণ্য বিক্রি করে ৬০০ কোটি টাকার মাইলফলক ছুঁল চট্টগ্রাম কাস্টমস লক্ষ্মীপুরে হোটেল দখলচেষ্টা: বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Advertise with us

দিল্লিতে স্থিতিশীলতা ও শান্তি প্রত্যাশা করে ঢাকা

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   ১৮ বার পঠিত
দিল্লিতে স্থিতিশীলতা ও শান্তি প্রত্যাশা করে ঢাকা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।  ছবি: -ফাইল ছবি

ভারতে চলমান সিজেপি (ককরোচ জনতা পার্টি) ও বিরোধী জোটের বিক্ষোভ কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রেক্ষাপটে প্রতিবেশী হিসেবে ভারতে শান্ত পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান পরিষ্কার করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, “একটি গণতান্ত্রিক দেশ ও সরকার হিসেবে আমরা আমাদের এই পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত দেখতে চাই।”

নয়াদিল্লি ছাড়াও ভারতের অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়া রাজনৈতিক আন্দোলন এবং সীমান্ত সংলগ্ন মিয়ানমার ও পাকিস্তানের অস্থিতিশীলতা ঢাকার উদ্বেগের কারণ কি না—এমন এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ সর্বদা প্রাগম্যাটিক ও গণতান্ত্রিক নীতিতে বিশ্বাস করে। ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র; আমরা আশা রাখবো, দেশটির সরকার নিজ দেশের জনগণের যৌক্তিক অবস্থান অনুধাবন করে দ্রুত উদ্ভূত সংকটের সমাধান বের করবে।”

উল্লেখ্য, মে মাসের মাঝামাঝি সময়ে এক আপিল শুনানিতে ভারতীয় বেকার যুবক ও আন্দোলনকারীদের ‘তেলাপোকা’ বলে কটূক্তি করেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত—এমন অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে আত্মপ্রকাশ করে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। পরবর্তীতে ‘নিট’ (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং নিয়োগ দুর্নীতির পর কেন্দ্র সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলন রাজপথে রূপ নেয়।

বর্তমানে মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতাসহ গোটা ভারতে ছড়িয়ে পড়েছে এ বিক্ষোভ। বিশিষ্ট পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের অনশন এবং বিরোধী নেতা রাহুল গান্ধীর সমর্থন এই আন্দোলনকে রাজনৈতিক মাত্রা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে একটি ‘ফাস্ট-ট্র্যাক কোর্ট’ বা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের প্রতিশ্রুতি দিলেও দিল্লির রাজপথ এখন অনেকটাই উত্তপ্ত।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa