ঢাকা
২৪ জুলাই ২০২৬
শিরোনাম
বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ, চমেকে ভর্তি দগ্ধ পাঁচজনের সবার মৃত্যু বি-১ বোমারু বিমান দিয়ে ইরানে মার্কিন হামলা জোরদার: পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে নরেন্দ্র মোদির আমন্ত্রণ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অটল বিরোধী জোট রাষ্ট্রপতির পদত্যাগ সাংবিধানিক বিষয়, সরকারের ভূমিকা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন-সৌদি পরমাণু চুক্তিতে ইসরায়েলের উদ্বেগ: মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর: ব্যবসা সম্প্রসারণে পূর্ণ সহযোগিতার আশ্বাস
Advertise with us

কেয়া পায়েল নতুন ভিডিওতে যে বার্তা দিলেন

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২২ জুলাই ২০২৬   ১৩ বার পঠিত
কেয়া পায়েল নতুন ভিডিওতে যে বার্তা দিলেন

ছবি: -সংগৃহীত

লাইট, ক্যামেরা আর শুটিংয়ের ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে আবারও প্রকৃতির কাছে ফিরলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। এবার মালদ্বীপ ভ্রমণের নতুন একটি ভিডিও প্রকাশ করে শুধু ছুটির মুহূর্তই নয়, জীবনকে নিজের মতো করে উপভোগ করার বার্তাও দিয়েছেন তিনি।

সোমবার (২১ জুলাই) নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নীল সমুদ্র, সাদা বালুর সৈকত আর খোলা আকাশের নিচে দারুণ সময় কাটাচ্ছেন কেয়া। কখনো সমুদ্রতীরে হাঁটছেন, কখনো প্যারাসেইলিংয়ের রোমাঞ্চ উপভোগ করছেন, আবার স্কুবা ডাইভিং করে সাগরের গভীরে হারিয়ে যাচ্ছেন। পুরো ভিডিওজুড়েই ফুটে উঠেছে ছুটির আনন্দ আর প্রকৃতির সঙ্গে মিশে থাকার এক স্বস্তির অনুভূতি।

ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘মন যেটা চায়, সেটাই করো। জীবন তো একটাই।’ তার এই ছোট্ট বার্তা ভক্তদের মধ্যেও সাড়া ফেলেছে। কেউ জীবনবোধের প্রশংসা করেছেন, আবার কেউ মন্তব্য করেছেন, ‘এমন জীবন উপভোগের জন্য আর্থিক সামর্থ্যও প্রয়োজন।’

এর আগেও মালদ্বীপ সফরের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন কেয়া পায়েল। সেসবের মধ্যে একটি ভিডিও বিশেষভাবে আলোচনায় আসে, যেখানে একটি অভিজাত রেস্তোরাঁয় এক যুবকের পাশে বসে তাকে খাবার খাইয়ে দিতে দেখা যায় অভিনেত্রীকে। সেই ভিডিও ঘিরে তাদের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়ালেও এ বিষয়ে এখনো মুখ খোলেননি কেয়া।

তবে নতুন ভিডিওতে কোনো গুঞ্জনের ইঙ্গিত নয়, বরং নিজের মতো করে বাঁচার দর্শনই সামনে এনেছেন এই অভিনেত্রী। ব্যস্ত জীবনের মাঝেও নিজের জন্য সময় বের করে নেওয়ার গুরুত্ব যেন নতুন করে মনে করিয়ে দিলেন কেয়া পায়েল।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa