ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশে সারের সংকট নেই: তথ্য উপদেষ্টা নির্ভরতা নয়, চাই পারস্পরিক সহযোগিতা: ইইউ রাষ্ট্রদূত ব্যাটারিচালিত রিকশা চলাচলে শিগগিরই নীতিমালা: তথ্য উপদেষ্টা বাংলাদেশের সর্বাত্মক সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির ওমান উপকূলে ক্ষেপণাস্ত্র হামলায় তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত সম্মিলিত ইসলামী ব্যাংকে হেয়ারকাট বাতিল: চাহিদামতো টাকা তুলতে পারবেন গ্রাহকরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, একদিনে পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ৫ জেলের মরদেহ উদ্ধার
Advertise with us

বিশ্বকাপে গোল মিস করা কলম্বিয়ার মিডফিল্ডার হ্যামিন্টনকে হত্যার হুমকি

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১১ জুলাই ২০২৬   ৪৬ বার পঠিত
বিশ্বকাপে গোল মিস করা কলম্বিয়ার মিডফিল্ডার হ্যামিন্টনকে হত্যার হুমকি

ছবি: -প্রতিনিধি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন কলম্বিয়ার মিডফিল্ডার হ্যামিন্টন ক্যাম্পাজ। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন। শুক্রবার (১০ জুলাই) এক বিবৃতিতে ফেডারেশন জানায়, দেশের হয়ে মাঠে প্রতিনিধিত্ব করার কারণে কোনো ক্রীড়াবিদ বা তাদের পরিবারের সদস্যদের এ ধরনের হুমকি ও হয়রানির শিকার হওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। তারা ক্যাম্পাজ ও তার পরিবারের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি ক্রীড়াঙ্গনে সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

গত মঙ্গলবার (৭ জুলাই) টাইব্রেকারে সুইজারল্যান্ডের কাছে হেরে শেষ ১৬ থেকে বিদায় নেয় কলম্বিয়া। অতিরিক্ত সময়ে, আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে খেলা ক্যাম্পাজ একটি নিশ্চিত গোলের সুযোগ মিস করেন, যখন তার শটটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়। যদিও টাইব্রেকারে তিনি নিজের বলটি জালে জড়ান। কিন্তু ৪-৩ গোলে হেরে তার দল বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

ইনস্টাগ্রামে ক্যাম্পাজ হতাশায় মুখ ঢেকে রাখার একটি ছবি শেয়ার করে সবার প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখার আকুতি জানিয়েছেন।

তিনি লিখেছেন, ফুটবলে কঠিন মুহূর্তও আসে। আমার প্রিয় কলম্বিয়া, দয়া করে কখনো শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলবেন না। আমাদের মতামত ভিন্ন হতে পারে কিংবা আমরা হতাশা ও দুঃখ অনুভব করতে পারি, কিন্তু কোনও আবেগই ঘৃণা ছড়ানো বা ভয়ে বেঁচে থাকাকে যৌক্তিকতা দেয় না।

এই হয়রানির পরিপ্রেক্ষিতে কলম্বিয়ান ফেডারেশন দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে হুমকিদাতাদের চিহ্নিত করতে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে।

ফেডারেশন বলেছে, ফুটবল হওয়া উচিত ঐক্য, সম্মান ও আশার জায়গা—কখনোই ঘৃণা, ভয়ভীতি বা সহিংসতার পরিবেশ নয়। তারা সমর্থকদের অনুরোধ করেছেন যেন খেলার মাঠের হতাশা কখনও বাস্তব জীবনের সহিংসতায় রূপ না নেয়।

এই হুমকি কলম্বিয়ার ফুটবল ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়কে মনে করিয়ে দিচ্ছে। ১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার স্বাগতিক দেশের বিরুদ্ধে একটি আত্মঘাতী গোল করেছিলেন, যার ফলে কলম্বিয়া ২-১ ব্যবধানে হেরে যায়। দল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর দেশে ফেরার মাত্র কয়েকদিন পরেই মেদেলিন শহরে এসকোবারকে গুলি করে হত্যা করা হয়েছিল।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa