ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকার দুই সিটিতে এনসিপির দুই মেয়র প্রার্থি আসিফ ও নাসীরুদ্দীন গণতন্ত্রকে অর্থবহ করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী ডিজিটাল নিরাপত্তা ও নাগরিক অধিকার সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে লক্ষ্য করে গুলি মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হস্তক্ষেপ করুক এমনটা চায়না হুথিরা: ডোনাল্ড ট্রাম্প আগামী পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আকর্ষণ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আটক ২ বরিশালে বোরকা পরিহিত দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নিহত কৃষক সৌদিতে হুথিদের হামলায় মসজিদসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অন্তত দুইজন
Advertise with us

মার্কিন-সৌদি পরমাণু চুক্তিতে ইসরায়েলের উদ্বেগ: মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   ২৩ বার পঠিত
মার্কিন-সৌদি পরমাণু চুক্তিতে ইসরায়েলের উদ্বেগ: মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা

ডোনাল্ড ট্রাম্প এবং সালমান  ছবি: -ফাইল ছবি

মার্কিন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সৌদি আরবকে পারমাণবিক চুল্লি নির্মাণ ও ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দিয়ে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে চুক্তি হতে যাচ্ছে। এতে মধ্যপ্রাচ্যে বিপজ্জনক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে বলে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল।

বুধবার (২২ জুলাই) ঘোষিত এই চুক্তিটি অনুমোদনের অপেক্ষায় বর্তমানে মার্কিন কংগ্রেসে রয়েছে। চুক্তিটির মূল লক্ষ্য সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দেওয়া। তবে ইসরায়েলের নীতি নির্ধারক ও সাবেক সামরিক প্রধানরা একে দেশের দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি হিসেবে দেখছেন।

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ চুক্তিকে একটি ‘গুরুতর কৌশলগত ব্যর্থতা’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, সৌদি ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমোদন আঞ্চলিক পারমাণবিক সংঘাত উসকে দেবে। অন্যদিকে সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান আশঙ্কা প্রকাশ করেন যে, বেসামরিক উদ্যোগের আড়ালে এটি চূড়ান্ত পর্যায়ে পারমাণবিক অস্ত্রে রূপ নিতে পারে। তিনি চুক্তিটি রুখতে মার্কিন কংগ্রেসে তদবির করার ওপর জোর দেন।

সাবেক প্রতিরক্ষা প্রধান বেনি গ্যান্টজও মনে করেন, আঞ্চলিক কূটনৈতিক বোঝাপড়া ছাড়া সৌদি আরবকে এই সুযোগ দেওয়া ইসরায়েলের নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa