ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
অমানবিক জীবন দেশের ৮০ লাখ নির্মাণশ্রমিকের : শ্রম অধিকার রক্ষায় পেশাজীবীদের ১২ দফা দাবি মালয়েশিয়ায় কর্মী পাঠানের নতুন উদ্যোগ: আগামী ছয় মাসে যাবে ২ লাখ বাংলাদেশি শিক্ষাখাতকে ঢেলে সাজাতে ২০২৮ শিক্ষাবর্ষে আসছে নতুন কারিকুলাম: মাহদী আমিন আট মাসে ইরানে ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর, মানবাধিকার সংগঠনের উদ্বেগ ফরিদপুরের ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাসের সঙ্গে ধাক্কায় দুই প্রবাসীসহ প্রাণ হারালেন তিন জন নেপালে প্রলয়ংকরী বন্যা ও ভূমিধস: মৃত বেড়ে ৬৭৫, অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান নকশা বহির্ভূত স্লিপার কোচ চলাচল বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর রংপুরে চার খুন: অভিযুক্তদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা আইনজীবী সমিতির জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে কোনো আপস করা হবে না : প্রধানমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
Advertise with us

আবারও বাংলাদেশের মানুষকে আনন্দে ভাসাতে চান আর্জেন্টিনার কোচ

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৫ জুলাই ২০২৬   ৭১ বার পঠিত
আবারও বাংলাদেশের মানুষকে আনন্দে ভাসাতে চান আর্জেন্টিনার কোচ

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপে বাংলাদেশ নেই দল হিসেবে, কিন্তু আলোচনায় ঠিকই আছে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে ঝরল বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা। স্কালোনি বলেন, ‘বাংলাদেশের মানুষদের ধন্যবাদ জানাই। তারা সবসময় আমাদের অবাক করে। এত দূরে থেকেও আর্জেন্টিনার সমর্থক হওয়াটা সত্যিই অবিশ্বাস্য। জার্সি গায়ে এত দূরের মানুষদের দেখতে সবসময়ই ভালো লাগে। তাদের আরওএকটা আনন্দ দিতে পারলে আমরা খুশি হব।’

বিশ্বকাপ জুড়েই বাংলাদেশিদের উন্মাদনা বিশ্বমিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে। আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর ঢাকার রাস্তায় মিছিল, আতশবাজি আর আলবিসেলেস্তের জার্সিতে ভরে গেছে পুরো শহর।

এই দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বারবার উঠে এসেছে। সেসব স্কালোনিরও চোখে পড়েছে বেশ করে। আর সেসব দৃশ্য হাজার হাজার কিলোমিটার দূরে নাড়িয়ে দিয়েছে স্কালোনিকে।

এদিকে আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। ফাইনালে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে স্পেন। ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে দলটি।

এবার সেই ফাইনালে আর্জেন্টিনার জায়গা করে নিতে চায়। হারাতে চায় ইংল্যান্ডকে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa