দেশে হাম পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪ জনে। এর মধ্যে ১০০ জন নিশ্চিত হামে এবং ৯৪৪ জন হামের উপসর্গ নিয়ে মারা যান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩ জন মারা গেছেন সিলেট বিভাগে। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩২০ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ৫০৯ জন, চট্টগ্রামে ২৮৬, সিলেটে ১৯৪, বরিশালে ১২৫, খুলনায় ৯৭, ময়মনসিংহে ৬৩, রাজশাহীতে ২৯ এবং রংপুরে ১৭ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হাম আক্রান্ত রোগী ২০ হাজার ২৮২ জন।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৪ হাজার ৪২০ জন ভর্তি হন, যাদের মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।




মন্তব্য করুন