https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া মিনা বাজার এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে স্থানীয় জনতা ও ছাত্রদল নেতাকর্মীরা তাকে ঘিরে ধরলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।
আটক খন্দকার মো. আজিজুল হক আরজু পাবনা-২ আসনের ২০১৪ সালের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম জানান, ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে থেকে স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় আজিজুল হক আরজুকে আটক করা হয়। আটকের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আঘাতপ্রাপ্ত হন।
ওসি আরও জানান, আজিজুল হক আরজু হৃদরোগে আক্রান্ত। এ কারণে পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


