https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে এই প্রক্রিয়া শুরু হবে এবং তা ধাপে ধাপে সম্পন্ন করা হবে
সোমবার (১৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই এই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ও বিস্তারিত কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা বা মেয়াদোত্তীর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন সম্পন্ন করতে কমিশন এখন পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে।
নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও আইনি কাঠামোর বিষয়ে তিনি উল্লেখ করে বলেন, আইনের কোনোরূপ পরিবর্তন না হলে বিদ্যমান আইনি ধারাবাহিকতা বজায় রেখেই সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে।
ইউপি নির্বাচন পরিচালনা ও কৌশল নির্ধারণের লক্ষ্যে গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে নির্বাচন কমিশনের ধারাবাহিক বৈঠক শুরু হয়েছে, যা আজ সোমবারও অব্যাহত ছিল। বৈঠকের বিরতিতে কমিশনার সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
কমিশনের এই গুরুত্বপূর্ণ আলোচনার সিদ্ধান্তসমূহ আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য পরবর্তীতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমের সঙ্গে বিস্তারিত জানানোর কথা রয়েছে।


