ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সন্ত্রাস দমনে বিচারবহির্ভূত হত্যা নয়, প্রচলিত আইন হবে আরও শক্তিশালী : আইনমন্ত্রী ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে শিক্ষার্থীর প্রতিবাদ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক বৃদ্ধির প্রত্যাশা নভেম্বরের মাঝামাঝি থেকেই ধাপে ধাপে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার হামে আরও ৮ জনের প্রাণহানি, আক্রান্ত ১৩২৪ ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত কর্মপরিকল্পনার ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর প্রায় ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন: চট্টগ্রামের সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে মামলার অনুমোদন শিল্প-কারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার নির্দেশ প্রধানমন্ত্রীর
Advertise with us

নভেম্বরের মাঝামাঝি থেকেই ধাপে ধাপে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   ১০ বার পঠিত
নভেম্বরের মাঝামাঝি থেকেই ধাপে ধাপে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির

ছবি: -প্রতিনিধি

আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে এই প্রক্রিয়া শুরু হবে এবং তা ধাপে ধাপে সম্পন্ন করা হবে


‎সোমবার (১৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই এই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ও বিস্তারিত কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা বা মেয়াদোত্তীর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন সম্পন্ন করতে কমিশন এখন পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে।

‎নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও আইনি কাঠামোর বিষয়ে তিনি উল্লেখ করে বলেন, আইনের কোনোরূপ পরিবর্তন না হলে বিদ্যমান আইনি ধারাবাহিকতা বজায় রেখেই সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে।

‎ইউপি নির্বাচন পরিচালনা ও কৌশল নির্ধারণের লক্ষ্যে গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে নির্বাচন কমিশনের ধারাবাহিক বৈঠক শুরু হয়েছে, যা আজ সোমবারও অব্যাহত ছিল। বৈঠকের বিরতিতে কমিশনার সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

কমিশনের এই গুরুত্বপূর্ণ আলোচনার সিদ্ধান্তসমূহ আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য পরবর্তীতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমের সঙ্গে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa