ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশের ঋণমান নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত করেছে মুডি’স জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ: তদন্ত রিপোর্ট নুসরাত হত্যা: খালাস পেয়ে কারামুক্ত ৮ আসামি হামের উপসর্গে একদিনে ৬ মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক লিবিয়া থেকে ফিরলেন আটক ১৬৮ বাংলাদেশি ইসি নয়, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার ময়মনসিংহ মেডিকেলে আগুন: তালাবদ্ধ সিঁড়ি বাড়িয়েছে বিপর্যয় স্থানীয় সরকার নির্বাচন: ভোটের তারিখ ও সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার সাইবার অপরাধ : চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশির দুই দিনের রিমান্ড মঞ্জুর
Advertise with us

হামে আরও ৮ জনের প্রাণহানি, আক্রান্ত ১৩২৪

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   ৫ বার পঠিত
হামে আরও ৮ জনের প্রাণহানি, আক্রান্ত ১৩২৪

ছবি: -ফাইল ছবি

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৪ জন। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০০ জন এবং উপসর্গে ৯৩০ জনসহ সর্বমোট ১ হাজার ৩০ জনের প্রাণহানি ঘটল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ উদ্বেগজনক পরিস্থিতি তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১ হাজার ১৭৭ জন রোগী শনাক্ত হয়েছেন। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৭২০ জনে। যার মধ্যে পরীক্ষা শেষে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগী প্রমাণিত হয়েছেন ২০ হাজার ১২৪ জন।

বিভাগভিত্তিক আক্রান্তের পরিসংখ্যানে জানা যায়, গত একদিনে নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৭৮, সিলেটে ১৫০, বরিশালে ১৩আই, খুলনায় ৮৮, ময়মনসিংহে ৫৭, রংপুরে ২৬ এবং রাজশাহী বিভাগে ২৩ জন ভর্তি হন।

স্বাস্থ্যদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশের হাসপাতালগুলোতে মোট ১ লাখ ৫২ হাজার ১১৭ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হন। তাদের মধ্যে থেকে সফল চিকিৎসা শেষে ইতোমধ্যে ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। বাকিদের হাসপাতালে নিবিড় চিকিৎসাসেবা দেওয়া অব্যাহত রয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa