ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সন্ত্রাস দমনে বিচারবহির্ভূত হত্যা নয়, প্রচলিত আইন হবে আরও শক্তিশালী : আইনমন্ত্রী ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে শিক্ষার্থীর প্রতিবাদ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক বৃদ্ধির প্রত্যাশা নভেম্বরের মাঝামাঝি থেকেই ধাপে ধাপে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার হামে আরও ৮ জনের প্রাণহানি, আক্রান্ত ১৩২৪ ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত কর্মপরিকল্পনার ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর প্রায় ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন: চট্টগ্রামের সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে মামলার অনুমোদন শিল্প-কারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার নির্দেশ প্রধানমন্ত্রীর  স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা হবে : স্থানীয় সরকার মন্ত্রী
Advertise with us

শিল্প-কারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   ১৩ বার পঠিত
শিল্প-কারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান  ছবি: -প্রতিনিধি

দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে এবং উৎপাদনমুখী খাতকে সচল রাখতে শিল্প-কলকারখানায় চাহিদামাফিক নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিল্পাঞ্চলে দেখা দেওয়া জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ২০টি ব্যবসায়ী সংগঠনের নেতাদের বৈঠকে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এ আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী বৈঠকে চলমান বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস সংকট নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় গণমাধ্যমের সিনিয়র ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যবসায়ী সংগঠনের নেতারা।

এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক বলেন, ব্যবসায়িক সংগঠনগুলো সরকারের ওপর আস্থা রাখতে চায়।একইসঙ্গে, সরকারের পক্ষ থেকে যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে, তার সুষ্ঠু ব্যবস্থাপনা চায়।

তিনি বলেন, মঙ্গলবার রাত থেকেই আমাদের নতুন করে তৈরি হওয়া সংকট থাকবে না। আগে গ্যাস, বিদ্যুৎ নিয়ে যে অবস্থায় আমরা ছিলাম, সেই অবস্থায় ফিরে যেতে পারবো—এমনটিই বলেছেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে, ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, ২০২৮ সালের আগে নতুন আরেকটি এফএসআরসি চালু নিয়ে কাজ শুরু হয়েছে। এটি এবং আগের দুটিসহ সরকারের মোট ৫টি ভাসমান এলএনজি টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি স্থলভাগে এলএনজি টার্মিনালের পরিকল্পনাও করছে সরকার।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa