ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে লক্ষ্য করে গুলি মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হস্তক্ষেপ করুক এমনটা চায়না হুথিরা: ডোনাল্ড ট্রাম্প আগামী পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আকর্ষণ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আটক ২ বরিশালে বোরকা পরিহিত দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নিহত কৃষক সৌদিতে হুথিদের হামলায় মসজিদসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অন্তত দুইজন চট্টগ্রামে বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ঝরল ৪ প্রাণ আমানতদারি বজায় রেখে জনগণের অধিকার ও দায়িত্ব পালনের আহ্বান ডা. শফিকুর রহমানের লংমার্চের আড়ালে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে ফ্যাসিবাদের দোসররা: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপতথ্য ও গুজব রোধে সাংবাদিকদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর
Advertise with us

রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে লক্ষ্য করে গুলি

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   ৯ বার পঠিত
রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে লক্ষ্য করে গুলি

ছবি: -প্রতিনিধি

রাজধানীর বাড্ডা এলাকার ময়নারবাগ বউ বাজার সংলগ্ন একটি বাসায় চাঁদা দাবির জেরে মো. রানা (৩৫) নামের এক গাড়িচালককে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা।

হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউবাজার এলাকায় শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ওই যুবককে রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত যুবকের নাম মোহাম্মদ রানা (৩৫)। তিনি নোয়াখালীর মাইজদী শহরের মৃত আব্দুর রবের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর নতুন বাজারের কাজীবাড়ি এলাকায় থাকেন এবং পেশা গাড়িচালক।

রানা জানান, তিনি শনিবার বাড্ডায় তার এক ভাই জয়ের বাসায় দাওয়াত খেয়ে সেখানেই ঘুমিয়ে ছিলেন। রাত ১০টার দিকে বাসার ভেতরের দরজায় ধাক্কা দেওয়া হয়। তখন কক্ষ থেকে জিজ্ঞাসা করা হলেও বাইরে থেকে কোনো সাড়াশব্দ আসেনি। এরপর জয় দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে বাসার মূল দরজার কাছে যান। এসময় হঠাৎ ভেতরের দরজা দিয়ে ওই এলাকার ‘সন্ত্রাসী’ তামিম ও আরও দুজন প্রবেশ করেন। তারা রানাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে তার ডান হাঁটুর ওপর গুলি করে দ্রুত পালিয়ে যান।

রানা বলেন, ‘আমার বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠানে তামিম নিয়মিত চাঁদা চাইতো। আমি ভাইকে বলে দিই, তামিমকে আর কোনো চাঁদা দিতে হবে না। এতে ক্ষিপ্ত হয়ে সে এই গুলির ঘটনা ঘটতে পারে বলে আমার ধারণা। এই তামিমের নামে বাড্ডায় খুনের মামলাও আছে।’

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ‘বাড্ডার একটি বাসায় রানা নামের এক গাড়িচালক গুলিবিদ্ধ হয়ে এখানে আসেন। তার ডান পায়ের হাঁটুর ওপর গুলি লেগেছে। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর তাকে স্বজনরা বাসায় নিয়ে যান। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।’

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa