ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
খুলশী থানার ওসিসসহ ৮ জনের বিরুদ্ধে হামলা ও লুটপাটের মামলা অভ্যন্তরীণ কোন্দলের জেরে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ দেশের অর্থনীতিতে পুঁজিবাজারের শক্তিশালী ভূমিকা জরুরি: সিএসই এমডি সিলেটে হামের মহামারী রূপ: ২৪ ঘণ্টায় উপসর্গে চার শিশুর প্রাণহানি ভারতের সাথে সম্পর্ক জোরদার: মোদিকে ইরান সফরের আমন্ত্রণ জানিয়ে দিল্লি ছাড়লেন পেজেশকিয়ান ঢাকার দুই সিটিতে এনসিপির দুই মেয়র প্রার্থি আসিফ ও নাসীরুদ্দীন গণতন্ত্রকে অর্থবহ করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী ডিজিটাল নিরাপত্তা ও নাগরিক অধিকার সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে লক্ষ্য করে গুলি
Advertise with us

মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হস্তক্ষেপ করুক এমনটা চায়না হুথিরা: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   ১২ বার পঠিত
মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হস্তক্ষেপ করুক এমনটা চায়না হুথিরা: ডোনাল্ড ট্রাম্প

ছবি: -প্রতিনিধি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না এবং ওয়াশিংটন যেন তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ না করে, এমন বার্তা দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১২ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন সফরের সময় সাংবাদিকদের তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, ‘হুতিরা আমাদের ফোন করেছিল এবং তারা আমাদের সঙ্গে লড়াই করতে চায় না। তারা চায় না আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালাই।’

তিনি আরও বলেন, ওই অঞ্চলে সবকিছুই ভালোভাবে ও সুষ্ঠুভাবে সমাধান হয়ে যাবে।

ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলার বিষয়টিও উল্লেখ করেন এবং তাকে নিজের ‘বন্ধু’ হিসেবে অভিহিত করেন।

মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ জানায়, বৃহস্পতিবার মোহাম্মদ বিন সালমান দুবার ট্রাম্পকে ফোন করে হুতিদের ওপর মার্কিন হামলার অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু ট্রাম্প তাতে রাজি হননি।

চলতি সপ্তাহে হুতিরা ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে সৌদি আরবের তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ইয়েমেনের উপকূলে দ্রুতগতির এক অভিযানে তিনটি কৌশলগত দ্বীপ দখলের পর হুতিরা দেশটির পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে।

ইরান হরমুজ প্রণালি অবরোধের পর বিশ্বের সবচেয়ে বড় তেল রফতানিকারক দেশ সৌদি আরব তেল পরিবহনের জন্য এই এলাকার ওপর নির্ভর করছে। আলজাজিরার জানায়, মার্চ থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়ে বাব আল-মানদেব দিয়ে সৌদি আরবের সমুদ্রপথে অপরিশোধিত তেল রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮ গুণ বেড়েছিল।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa