ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
খুলশী থানার ওসিসসহ ৮ জনের বিরুদ্ধে হামলা ও লুটপাটের মামলা অভ্যন্তরীণ কোন্দলের জেরে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ দেশের অর্থনীতিতে পুঁজিবাজারের শক্তিশালী ভূমিকা জরুরি: সিএসই এমডি সিলেটে হামের মহামারী রূপ: ২৪ ঘণ্টায় উপসর্গে চার শিশুর প্রাণহানি ভারতের সাথে সম্পর্ক জোরদার: মোদিকে ইরান সফরের আমন্ত্রণ জানিয়ে দিল্লি ছাড়লেন পেজেশকিয়ান ঢাকার দুই সিটিতে এনসিপির দুই মেয়র প্রার্থি আসিফ ও নাসীরুদ্দীন গণতন্ত্রকে অর্থবহ করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী ডিজিটাল নিরাপত্তা ও নাগরিক অধিকার সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে লক্ষ্য করে গুলি
Advertise with us

বরিশালে বোরকা পরিহিত দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নিহত কৃষক

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   ১৩ বার পঠিত
বরিশালে বোরকা পরিহিত দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নিহত কৃষক

ছবি: -প্রতিনিধি

বরিশালে বোরকা পরিহিত কিছু অজ্ঞাত দুর্বৃত্তের হামলায় এক কৃষক নির্মমভাবে নিহত হয়েছেন। মাঠের কাজ শেষে বা ক্ষেতে যাওয়ার পথে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের গাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কবির বেপারী মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের হাসমত আলী বেপারীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে অটোরিকশায় করে যাচ্ছিলেন কবির বেপারী। গাজিরহাট এলাকায় পৌঁছালে বোরকা পরা কয়েকজন ব্যক্তি অটোরিকশাটির গতিরোধ করে।

এরপর তাকে অটোরিকশা থেকে টেনেহিঁচড়ে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তার মৃত্যু নিশ্চিত করে মরদেহ পাশের একটি ডোবায় ফেলে যায় হামলাকারীরা। ঘটনার পর ঘটনাস্থলে বোরকা ফেলে দ্রুত পালিয়ে যান তারা।

পরে স্থানীয়রা ডোবায় মরদেহ পড়ে থাকতে দেখে কাজিরহাট থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজন ও ইউপি সদস্য আবু হানিফ সরদার জানান, পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে কবিরকে হত্যা করা হয়েছে।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa