ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
খুলশী থানার ওসিসসহ ৮ জনের বিরুদ্ধে হামলা ও লুটপাটের মামলা অভ্যন্তরীণ কোন্দলের জেরে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ দেশের অর্থনীতিতে পুঁজিবাজারের শক্তিশালী ভূমিকা জরুরি: সিএসই এমডি সিলেটে হামের মহামারী রূপ: ২৪ ঘণ্টায় উপসর্গে চার শিশুর প্রাণহানি ভারতের সাথে সম্পর্ক জোরদার: মোদিকে ইরান সফরের আমন্ত্রণ জানিয়ে দিল্লি ছাড়লেন পেজেশকিয়ান ঢাকার দুই সিটিতে এনসিপির দুই মেয়র প্রার্থি আসিফ ও নাসীরুদ্দীন গণতন্ত্রকে অর্থবহ করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী ডিজিটাল নিরাপত্তা ও নাগরিক অধিকার সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে লক্ষ্য করে গুলি
Advertise with us

সৌদিতে হুথিদের হামলায় মসজিদসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অন্তত দুইজন

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   ৬ বার পঠিত
সৌদিতে হুথিদের হামলায় মসজিদসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অন্তত দুইজন

ছবি: -প্রতিনিধি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশের আল-তুওয়াল গভর্নরেটে আঘাত হেনেছে। এই হামলায় একটি স্থানীয় মসজিদ, বেশ কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে

 

রোববার (১৩ সেপ্টেম্বর) সৌদির সিভিল ডিফেন্স জানায়, হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র (মিসাইল) কিংবা ড্রোন জাজানে আঘাত হানে। এই প্রদেশটি ইয়েমেনের সীমান্ত লাগোয়া। হুথিদের হামলায় জাজানের আল-তুয়াল জেলায় বেশ কয়েকটি গাড়িও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি সিভিল ডিফেন্সের মুখপাত্র বেসামরিক অবকাঠামোতে হুথিদের হামলাকে ‘আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছেন।

এদিকে হুথি বিদ্রোহীরা জানিয়েছে তারা সৌদির নাজরান প্রদেশের শারুরাহর সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সৌদি আরবে সবচেয়ে বড় হামলা চালায় হুথিরা। এদিন তারা আবহা, খামিস মুসাইত, জিজান ও নাজরানকে টার্গেট করে। এতে নারী ও শিশুসহ ৭৩ জন আহত হন।

গত সপ্তাহে হুথি বিদ্রোহীরা লোহিত সাগর তীরবর্তী উপকূলীয় অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিতে ইয়েমেনের সরকারি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। তারা কয়েকদিনের মধ্যেই ইয়েমেনি সেনাদের থেকে কয়েকশ কিলোমিটার বিস্তৃত অঞ্চল দখল করে নিয়েছে। এতে ইয়েমেন সরকার লোহিত সাগরের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।

লোহিত সাগরের নিয়ন্ত্রণ দখলের এই অভিযানে ৫০০- এরও বেশি মানুষ নিহত ও শত শত মানুষ আহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ।

সূত্র: আল-জাজিরা

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa