ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকার দুই সিটিতে এনসিপির দুই মেয়র প্রার্থি আসিফ ও নাসীরুদ্দীন গণতন্ত্রকে অর্থবহ করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী ডিজিটাল নিরাপত্তা ও নাগরিক অধিকার সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে লক্ষ্য করে গুলি মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হস্তক্ষেপ করুক এমনটা চায়না হুথিরা: ডোনাল্ড ট্রাম্প আগামী পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আকর্ষণ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আটক ২ বরিশালে বোরকা পরিহিত দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নিহত কৃষক সৌদিতে হুথিদের হামলায় মসজিদসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অন্তত দুইজন
Advertise with us

আমানতদারি বজায় রেখে জনগণের অধিকার ও দায়িত্ব পালনের আহ্বান ডা. শফিকুর রহমানের

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   ১৯ বার পঠিত
আমানতদারি বজায় রেখে জনগণের অধিকার ও দায়িত্ব পালনের আহ্বান ডা. শফিকুর রহমানের

ছবি: -প্রতিনিধি

 

জনগণের দেওয়া পবিত্র দায়িত্ব অত্যন্ত সততা ও আমানতদারির সঙ্গে পালনের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের আস্থা ধরে রাখতে এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে দায়িত্বশীলদের সর্বদাই জবাবদিহিমূলক মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

 

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার মম ইন কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, নতুন সরকার জুলাই সনদ ও গণভোটের প্রশ্নে জনরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই এগিয়ে নেওয়া হবে, ইনশাআল্লাহ।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের নেতাকর্মীদের এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি ও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

তিনি জামায়াতের নেতাকর্মীদের দৃঢ় ঈমান, অটল মনোবল ও বিপুল হিম্মত নিয়ে দেশ ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।

জামায়াতের আমির বলেন, শহীদ আব্দুল মালেক, ফকির আব্দুর রাহমান ও অধ্যক্ষ মাওলানা তায়েব আলীর স্মৃতিবিজড়িত বগুড়া ইসলামী আন্দোলনের একটি বুনিয়াদি ঘাঁটি। এ এলাকার মানুষ আগামী দিনেও দেশ ও জনগণের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে উত্তরবঙ্গের রাজধানীখ্যাত বগুড়ার দীর্ঘদিনের বঞ্চনা দূর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বগুড়া অঞ্চল পরিচালক এটিএম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রাব্বানী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনূর আলম এবং কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য সৈয়দ আব্দুল আজিজ।

মহানগর জামায়াতের সেক্রেটারি আসম মালেক ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমানের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বগুড়া জেলা ও মহানগরের প্রায় সাড়ে পাঁচ হাজার পুরুষ ও নারী রুকন অংশ নেন।

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলদের করণীয় এবং বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে রুকনদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

এর আগে, সম্মেলনে যোগ দেওয়ার আগে ডা. শফিকুর রহমান বগুড়ার ধুনট উপজেলায় শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। পরে তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে মতবিনিময় করেন এবং শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুপুরে বগুড়া সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa