ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকার দুই সিটিতে এনসিপির দুই মেয়র প্রার্থি আসিফ ও নাসীরুদ্দীন গণতন্ত্রকে অর্থবহ করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী ডিজিটাল নিরাপত্তা ও নাগরিক অধিকার সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে লক্ষ্য করে গুলি মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হস্তক্ষেপ করুক এমনটা চায়না হুথিরা: ডোনাল্ড ট্রাম্প আগামী পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আকর্ষণ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আটক ২ বরিশালে বোরকা পরিহিত দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নিহত কৃষক সৌদিতে হুথিদের হামলায় মসজিদসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অন্তত দুইজন
Advertise with us

রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার মূল অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   ১৪ বার পঠিত
রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার মূল অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেপ্তার

ছবি: -প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক তরুণীকে অপহরণের পর সংঘটিত ধর্ষণ মামলার প্রধান আসামি মো. মাসুদ রানাকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী উপজেলার সুবেদার পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) র‍্যাব-৭-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মাসুদ রানা রাউজান উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, রাঙ্গুনিয়া মডেল থানায় দায়ের করা মামলার ১ নম্বর আসামি মাসুদ রানা হাটহাজারী এলাকায় অবস্থান করছেন— এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে র‍্যাবের একটি দল বিকেল সাড়ে ৫টার দিকে সুবেদার পুকুরপাড় এলাকার আনোয়ারা ম্যানশনের তৃতীয় তলায় তার চাচার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, মাসুদ রানার বিরুদ্ধে গত ২৭ নভেম্বর ২০২৫ রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা নম্বর-১১ দায়ের করা হয়। মামলায় সাইবার সুরক্ষা আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ আনা হয়েছে।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তারের পর মাসুদ রানাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa