ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আট বিভাগে তৈরি হচ্ছে ১৫ তলার ক্যান্সার ও হৃদরোগ হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী সরকারি হাসপাতালে চরম চিকিৎসক সংকট, ১১ হাজার পদ খালি শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত বিধি সংশোধনের উদ্যোগ উপজেলাভিত্তিক হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন: একই দিনে সম্পন্ন হবে সব ইউপির ভোট প্রাথমিকে ৩৫ হাজার প্রধান শিক্ষক নিয়োগ ও মিড ডে মিল চালুর ঘোষণা রোহিঙ্গা সংকট বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: জাপানি দূতের কাছে প্রধানমন্ত্রী প্রতিবছর বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ইতালি: প্রতিমন্ত্রী শেখ হাসিনার আপিলের সুযোগ শেষ: চিফ প্রসিকিউটর উচ্চশিক্ষার প্রসারে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ইতালি ও বাংলাদেশের অংশীদারিত্বে নতুন দিগন্ত: অর্থনীতি ও কর্মসংস্থানে একসঙ্গে কাজ করার অঙ্গীকার
Advertise with us

রোহিঙ্গা সংকট বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: জাপানি দূতের কাছে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   ৪ বার পঠিত
রোহিঙ্গা সংকট বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: জাপানি দূতের কাছে প্রধানমন্ত্রী

জাপান সরকারের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: পিএমও  ছবি: -সংগৃহীত

মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, আঞ্চলিক স্থায়িত্ব, ভ্যাকসিন উৎপাদন এবং অর্থনৈতিক অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

বৈঠকের শুরুতে জাপানের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়া জানান, পাঁচ দশক ধরে তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সেবায় কাজ করে যাচ্ছেন। মিয়ানমারে শান্তি ও পুনর্মিলন প্রতিষ্ঠায় কাজ করতে গিয়ে রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর যে বিপুল সামাজিক ও অর্থনৈতিক চাপ তৈরি করেছে, তা তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। এ সময় মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতিতে বাস্তুচ্যুত মানুষের মানবিক সহায়তায় জাপান সরকারের বরাদ্দ করা আর্থিক অনুদান ও ত্রাণ কার্যক্রমের বিবরণ তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক অঙ্গনে জাপানি দূতের অবদানের ভূয়সী প্রশংসা করে স্পষ্ট জানান, রোহিঙ্গা সংকট বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা। একটি জনবহুল দেশ হওয়া সত্ত্বেও সম্পূর্ণ মানবিক কারণে বাংলাদেশ বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। তবে দীর্ঘমেয়াদে এর ফলে জাতীয় অর্থনীতি, স্থানীয় সামাজিক অবকাঠামো, পরিবেশ ও সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থাপনার ওপর চরম বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।

এই পরিস্থিতি থেকে স্থায়ী উত্তরণে রোহিঙ্গাদের নিজ জন্মভূমি মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার জোর দাবি জানান প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে বিশেষ দূতকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যাবাসন-পরবর্তী সময়ে মিয়ানমারে রোহিঙ্গাদের যথাযথ পুনর্বাসনেও বাংলাদেশ প্রয়োজনীয় সব কূটনৈতিক সহযোগিতা দেবে।

জাপানি দূত জানান, রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধানে মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে এবং তারা আন্তরিক। তবে রাখাইন রাজ্যের চলমান অভ্যন্তরীণ সংঘাত ও জটিল পরিস্থিতির কারণে প্রত্যাবাসন কাঙ্ক্ষিত গতি পাচ্ছে না। জবাবে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরে গেলে তাঁদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক জীবনযাত্রার মানোন্নয়ন সম্ভব হবে। বিশেষ দূতও এ বিষয়ে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।

পাশাপাশি বৈঠকে বাংলাদেশে একটি আধুনিক ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র স্থাপনে জাপানের প্রযুক্তিগত সহায়তা চান প্রধানমন্ত্রী, যাতে সাসাকাওয়া ইতিবাচক সাড়া দেন। একই সঙ্গে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

উচ্চপর্যায়ের এই বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa