ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উপজেলাভিত্তিক হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন: একই দিনে সম্পন্ন হবে সব ইউপির ভোট প্রাথমিকে ৩৫ হাজার প্রধান শিক্ষক নিয়োগ ও মিড ডে মিল চালুর ঘোষণা রোহিঙ্গা সংকট বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: জাপানি দূতের কাছে প্রধানমন্ত্রী প্রতিবছর বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ইতালি: প্রতিমন্ত্রী শেখ হাসিনার আপিলের সুযোগ শেষ: চিফ প্রসিকিউটর উচ্চশিক্ষার প্রসারে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ইতালি ও বাংলাদেশের অংশীদারিত্বে নতুন দিগন্ত: অর্থনীতি ও কর্মসংস্থানে একসঙ্গে কাজ করার অঙ্গীকার অসৌজন্যমূলক আচরণের অভিযোগে দায়িত্ব হারানো বিচারপতি আব্দুল মান্নান পেলেন বিচারিক ক্ষমতা বিরামপুরে বিএসএফের অনুপ্রবেশের পাঁয়তারা ভণ্ডুল করল বিজিবি ও জনতা পূর্ব জার্মানির নির্বাচনে কট্টর ডানপন্থীদের বড় জয়, মাস্ককে ধন্যবাদ
Advertise with us

নিয়ন্ত্রণ হারিয়ে মুকসুদপুরে বাস খাদে, নিহত ৩

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   ৫ বার পঠিত
নিয়ন্ত্রণ হারিয়ে মুকসুদপুরে বাস খাদে, নিহত ৩

ছবি: -সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে ৩ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। মারাত্মক আহতদের উদ্ধার করে স্থানীয় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’-এর একটি যাত্রীবাহী বাস গেড়াখোলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের পাশবর্তী খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জন যাত্রী প্রাণ হারান। বাসে থাকা আহত যাত্রী আব্দুল্লাহ জানান, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন এবং চালকের বেপরোয়া ও অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসা ১৭ জন আহত রোগীর মধ্যে ৪ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বাকিদের ছেড়ে দেওয়া হলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ৩ জন নিহত এবং প্রায় ২০ জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে প্রশাসন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক বিঘ্ন ঘটলেও বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa