ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জামায়াত আমিরের মন্তব্য নিয়ে চসিক মেয়রের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ হারিয়ে মুকসুদপুরে বাস খাদে, নিহত ৩ রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৭ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান প্রতারণার মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন বিদিশা সিদ্দিক ভারতের কারাগারে কারাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি রাজধানীর বাড্ডায় ফার্নিচার কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মাদক চোরাচালান ও কারবার: মিসরে জনপ্রিয় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড পিএসসির নতুন চেয়ারম্যান ড. নাজমুজ্জামান ভূঁইয়ার শপথ গ্রহণ আজ দৌলতপুরে অস্ত্র ও বিস্ফোরকসহ আটক ১, উদ্ধার বিদেশি পিস্তল ও ককটেল
Advertise with us

প্রতারণার মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন বিদিশা সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   ১৩ বার পঠিত
প্রতারণার মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন বিদিশা সিদ্দিক

ছবি: -প্রতিনিধি

প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় হওয়া এই মামলায় তার দুই বছরের কারাদণ্ড হয়। সাজা পরোয়ানা থাকায় তাকে গত ২৫ আগস্ট গ্রেফতার করা হয়। পরের দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

২০০৮ সালের একটি প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa