ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নিলামে পণ্য বিক্রি করে ৬০০ কোটি টাকার মাইলফলক ছুঁল চট্টগ্রাম কাস্টমস লক্ষ্মীপুরে হোটেল দখলচেষ্টা: বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে: বিবিএস কয়েক দিনের মধ্যে গ্যাস সংকট কাটবে, আশ্বস্ত করলেন পরিকল্পনা উপদেষ্টা আট বিভাগে তৈরি হচ্ছে ১৫ তলার ক্যান্সার ও হৃদরোগ হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী সরকারি হাসপাতালে চরম চিকিৎসক সংকট, ১১ হাজার পদ খালি শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত বিধি সংশোধনের উদ্যোগ উপজেলাভিত্তিক হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন: একই দিনে সম্পন্ন হবে সব ইউপির ভোট প্রাথমিকে ৩৫ হাজার প্রধান শিক্ষক নিয়োগ ও মিড ডে মিল চালুর ঘোষণা রোহিঙ্গা সংকট বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: জাপানি দূতের কাছে প্রধানমন্ত্রী
Advertise with us

দৌলতপুরে অস্ত্র ও বিস্ফোরকসহ আটক ১, উদ্ধার বিদেশি পিস্তল ও ককটেল

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   ১৯ বার পঠিত
দৌলতপুরে অস্ত্র ও বিস্ফোরকসহ আটক ১, উদ্ধার বিদেশি পিস্তল ও ককটেল

ছবি: -প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও কয়েকটি ককটেলসহ  রকি হোসেন (২২) নামে এক  যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। রকি হোসেন একই এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজনগর এলাকায় মাদকসেবী ও কারবারিদের উৎপাত বেড়ে যাওয়ায় এলাকাবাসী বৃহস্পতিবার রাতে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করে। পরের দিন শুক্রবার রাতে সিরাজনগরের একটি বাঁশবাগানে মাদক বিক্রি ও সেবনের প্রস্তুতির খবরে স্থানীয় কয়েকজন সেখানে যান। তাদের উপস্থিতি টের পেয়ে রকি ও তার সহযোগীরা আতঙ্ক সৃষ্টি করতে গুলি ছোঁড়েন এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। পরে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও রকিকে অস্ত্রসহ আটক হয়। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে রকি আহত হন। এতে তার হাত ভেঙে যায়।

পরে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত রকিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, বিদেশি পিস্তল ও একটি ককটেলসহ এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। গণপিটুনিতে আহত হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, এ বিষয়ে তদন্ত চলছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa