ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নিলামে পণ্য বিক্রি করে ৬০০ কোটি টাকার মাইলফলক ছুঁল চট্টগ্রাম কাস্টমস লক্ষ্মীপুরে হোটেল দখলচেষ্টা: বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে: বিবিএস কয়েক দিনের মধ্যে গ্যাস সংকট কাটবে, আশ্বস্ত করলেন পরিকল্পনা উপদেষ্টা আট বিভাগে তৈরি হচ্ছে ১৫ তলার ক্যান্সার ও হৃদরোগ হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী সরকারি হাসপাতালে চরম চিকিৎসক সংকট, ১১ হাজার পদ খালি শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত বিধি সংশোধনের উদ্যোগ উপজেলাভিত্তিক হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন: একই দিনে সম্পন্ন হবে সব ইউপির ভোট প্রাথমিকে ৩৫ হাজার প্রধান শিক্ষক নিয়োগ ও মিড ডে মিল চালুর ঘোষণা রোহিঙ্গা সংকট বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: জাপানি দূতের কাছে প্রধানমন্ত্রী
Advertise with us

মিস ওয়ার্ল্ড ২০২৬ হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   ৫ বার পঠিত
মিস ওয়ার্ল্ড ২০২৬ হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি

ছবি: -প্রতিনিধি

ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর খেতাব জয় করেছেন। শনিবার সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত জমকালো চূড়ান্ত পর্বে ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি বিশ্বসুন্দরীর এই সম্মান অর্জন করেন।

প্রতিযোগিতা শেষে জোহেইরির মাথায় মর্যাদাপূর্ণ নীল মুকুট পরিয়ে দেন বিদায়ী মিস ওয়ার্ল্ড থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি। বিশ্বমঞ্চে বিজয়ী হওয়ার আগে তিনি ‘মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫’ খেতাব অর্জন করেছিলেন। ফ্যাশন ও মডেলিং জগতের পরিচিত মুখ জোহাইরি পেশাগতভাবে একজন শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী।

প্রতিযোগিতায় স্পেনের এলিসাবেথ রেইনেস প্রথম রানারআপ এবং মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, খেতাব জয়ের পর এখন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে মিস ওয়ার্ল্ড সংস্থার সমাজসেবামূলক কাজ এবং বিশ্বজুড়ে ঐতিহ্যবাহী ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচার অভিযানের প্রধান মানবিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন ২৪ বছর বয়সী এই ডোমিনিকান সুন্দরী।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa