ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আইনের ফাঁকফোকরের সুযোগ নিয়ে বারবার পার পেয়ে যাচ্ছে মাদক কারবারি ও ছিনতাইকারীরা: আইজিপি দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট কিছু জানা নেই ভারতের কক্ষে উইপোকা, ক্ষোভে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা পশ্চিমবঙ্গে গির্জায় একের পর এক হামলা, আতঙ্কে খ্রিষ্টান সম্প্রদায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪ পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ: ১২ লাখ টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা সরকারের বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ বিরোধীদলীয় নেতার জ্বালানি সংকটের মধ্যে জামায়াতের লংমার্চ: ১ লাখ লিটার তেল  অপচয়ের আশঙ্কা রাশেদ খাঁনের কেরালায় ৮ শিক্ষার্থী নিহত
Advertise with us

জ্বালানি সংকটের মধ্যে জামায়াতের লংমার্চ: ১ লাখ লিটার তেল  অপচয়ের আশঙ্কা রাশেদ খাঁনের

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ৮ বার পঠিত
জ্বালানি সংকটের মধ্যে জামায়াতের লংমার্চ: ১ লাখ লিটার তেল  অপচয়ের আশঙ্কা রাশেদ খাঁনের

ছবি: -প্রতিনিধি

দেশের চলমান জ্বালানি সংকটের মধ্যেই জামায়াতে ইসলামীর লংমার্চ কর্মসূচি আয়োজন নিয়ে তীব্র সমালোচনা ও রাজনৈতিক শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, এই কর্মসূচির পেছনে প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল অপচয় হওয়ার পাশাপাশি ভিন্ন রাজনৈতিক স্বার্থ লুকিয়ে রয়েছে।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, বিরোধীদলের নেতাদের মুখে হতাশার ছাপ! জামায়াত ঘোষিত লংমার্চে দলের নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের কোনো আগ্রহ ও অংশগ্রহণ নাই। তারা ভেবেছিল রাস্তার দুই ধারে জনতার ঢল নামবে! জামায়াতের আমিরের গাড়ি জনতার উপচে পড়া ভিড়ে যেতে পারবে না! কিন্তু লংমার্চে এত দেশি-বিদেশি বিনিয়োগের পরেও সাধারণ মানুষকে টানতে পারে নি জামায়াত নেতৃত্বাধীন ৯ দলীয় জোট (২ দল জামায়াত জোট ছেড়েছে)।

তিনি আরও লেখেন, সাধারণ মানুষ বিদ্যুৎ- জ্বালানি- গ্যাস নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সংকট সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে। ৬ মাসের সরকার ওপর ১৮-২০ বছরের সমস্যা, সংকট ও অব্যবস্থাপনার দায় চাপানোর চেষ্টা মূর্খতার শামিল। আর স্বাক্ষরিত জুলাই জাতীয় সংসদ (সনদ) বাস্তবায়নের সর্বোচ্চ প্রচেষ্টা সরকার করে যাচ্ছে।

বিরোধীদলের ৬ দফায় জনগণের কোনো আগ্রহ নাই উল্লেখ করে রাশেদ খাঁন লেখেন, বরং এভাবে রাস্তাঘাট বন্ধ রাখায় ও ১ লাখ লিটার তেল অপচয় করার কারণে জনভোগান্তি ও জ্বালানি সংকট আরও বাড়ছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দৈনিক হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী গাড়ি যাতায়াত করে। জামায়াতের লংমার্চের কারণে এই গাড়িগুলো বন্ধ আছে।

শেষে তিনি লেখেন, এতে রাষ্ট্রের কোটি কোটি টাকার লোকসান হবে। সম্পূর্ণ দলীয় স্বার্থে এবং মিথ্যাচার ও প্রতারণাকে পুঁজি করে জনগণের ওপর একপ্রকার জোরপূর্বক লংমার্চ নামক আন্দোলন চাপিয় দিয়েছে জামায়াত।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa