ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট কিছু জানা নেই ভারতের কক্ষে উইপোকা, ক্ষোভে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা পশ্চিমবঙ্গে গির্জায় একের পর এক হামলা, আতঙ্কে খ্রিষ্টান সম্প্রদায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪ পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ: ১২ লাখ টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা সরকারের বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ বিরোধীদলীয় নেতার জ্বালানি সংকটের মধ্যে জামায়াতের লংমার্চ: ১ লাখ লিটার তেল  অপচয়ের আশঙ্কা রাশেদ খাঁনের কেরালায় ৮ শিক্ষার্থী নিহত বরযাত্রীর গাড়ি আটকে ’মিষ্টির টাকা’ দাবি, সংঘর্ষে বরসহ আহত ৫০
Advertise with us

ইরানের পারমাণবিক সংশ্লিষ্ট ভূগর্ভস্থ ‘পিকাক্স পর্বত’ এলাকায় হামলার হুমকি ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ১৪ বার পঠিত
ইরানের পারমাণবিক সংশ্লিষ্ট ভূগর্ভস্থ ‘পিকাক্স পর্বত’ এলাকায় হামলার হুমকি ট্রাম্পের

ছবি: -প্রতিনিধি

ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট অত্যন্ত সুরক্ষিত ও ভূগর্ভস্থ স্থাপনা ‘পিকাক্স পর্বত’ (Pickaxe Mountain) এলাকায় খুব শীঘ্রই মার্কিন সামরিক বাহিনী হামলা চালাতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত কাল শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানে মার্কিন বাহিনীর সামরিক অভিযান পরিচালনার প্রাথমিক উদ্দেশ্য ছিল— তেহরানকে পরমাণু বোমার মালিক হতে না দেওয়া এবং মার্কিন বাহিনী সেই উদ্দেশ্য পূরনের পথ থেকে লক্ষ্যচ্যুত হয়নি।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আজ ৫ মাস ধরে আমরা যুদ্ধ করছি। আপনারা জানেন, এই ৫ মাসে আমরা কী কী করেছি? তারা আর পরমাণু অস্ত্রের মালিক হতে পারবে না; আমরা এটাই করেছি।”

“ইরান কখনও পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না, কারণ যদি তা ঘটে— আপনার এখানে বেশিক্ষণ দাাঁড়িয়ে থাকতে পারবেন না। ইরান হামলা চালিয়ে দেবে।”

 

এর পরেই ট্রাম্প বলেন, “আমরা খুব শিগগিরই পিকাক্স পর্বত এলাকায় অভিযান চালাতে পারি। আমাদের গোয়েন্দারা ওই এলাকায় নিবিড় নজরদারি চালাচ্ছেন। কারা কারা পিকাক্সে যাতায়াত করে— তাদের সব তথ্য আমাদের কাছে আছে। ইরানের ইসলামি প্রজতন্ত্রী শাসকগোষ্ঠীর লোকজনদের কে কোথায় যায়— সেসব তথ্য আমরা জানি। আমরা তাদের আঘাত করব এবং খুব কঠিন আঘাত করব।”

ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্ফাহানের নাতাঞ্জ শহর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে অবস্থিত পাথুরে পর্বত পিকাক্স। ২০২৫ সালের জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাত শেষ হওয়ার পর পিকাক্সের পাদদেশে একটি ভূগর্ভস্থ গবেষণাগার তৈরির কাজ শুরু করে ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকার। ডিসেম্বরের মধ্যে সেই কাজ শেষ হয় এবং পরমাণু প্রকল্প সংশ্লিষ্ট সরঞ্জামগুলো ইস্ফাহান, নাতাঞ্জ এবং ফার্দো থেকে স্থানান্তর শুরু হয়।

পারমাণবিক বোমার অপরিহার্য উপাদান সেন্ট্রিফিউজ। গত ২১ জুলাই এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছিল, গোপন সেই গবেষণাগারে ইতোমধ্যে কয়েক হাজার সেন্ট্রিফিউজ এবং অন্যান্য যন্ত্র-যন্ত্রাংশ স্থানান্তর করেছে তেহরান।

যেখানে এই গবেষণাগারটি তৈরি করা হয়েছে, তার ওপরে পিকাক্স পর্বতের ৩০০ ফুট পুরু কঠিন গ্রানাইট শিলার স্তর রয়েছে। সাধারণভাবে প্রচলিত বিস্ফোরকের পক্ষেও এ শিলার স্তর ভেদ করে গবেষণাগার র্যন্ত পৌঁছানো কঠিন।

এর আগেও অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, পিকাক্স পর্বতে অভিযান পরিচালনার পরিকল্পনা তার রয়েছে। গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছিলেন, “যুক্তরাষ্ট্র খুব সম্ভবত পিকাক্স পর্বতকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে।”

সূত্র : এএফপি, এনডিটিভি

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa