ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত উন্নতি ঘটছে : স্বরাষ্ট্রমন্ত্রী তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক মাদ্রাসায় ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯-এ কলে শিক্ষক গ্রেপ্তার বাংলাদেশি ক্রেতাদের জন্য যুক্তরাজ্যের ২০০ কোটি পাউন্ডের বাণিজ্য সহায়তা ঘোষণা হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ইচ্ছা মার্কিন প্রেসিডেন্টের নেপাল ও তিব্বতে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৮০০ হিমালয় অঞ্চলে প্রলয়ংকারী বন্যা: নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি সম্পূর্ণ বন্ধ চট্টগ্রামে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার নিরাপত্তার দাবিতে কর্মবিরতি: জামালপুর-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও সম্মানী প্রদান
Advertise with us

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

ছবি: -ফাইল ছবি

উপজেলাভিত্তিক সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নে একটি নতুন কর্মসূচি হাতে নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় বাছাইকৃত প্রত্যেক তরুণ উদ্যোক্তাকে ব্যবসায়িক চাহিদা অনুযায়ী সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা প্রদান করা হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই যুগান্তকারী প্রকল্পের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে দেশের তফসিলি ব্যাংকগুলো উপজেলা পর্যায়ে নিজস্ব শাখা নেটওয়ার্ক ব্যবহার করে উদ্যোক্তা বাছাই ও অর্থায়ন কার্যক্রম পরিচালনা করবে। প্রতি জন উদ্যোক্তা প্রকৃত চাহিদা সাপেক্ষে সর্বোচ্চ ২০ লাখ টাকার যে প্যাকেজ পাবেন, তার অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশ থাকবে ব্যাংক ঋণ এবং বাকি ৫০ শতাংশ থাকবে অফেরতযোগ্য সরকারি অনুদান। গ্রাহক পর্যায়ে ঋণের সুদের হার হবে সর্বোচ্চ ৪ থেকে ৫ শতাংশ এবং এতে কোনো জামানত লাগবে না। তবে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অংশটি প্রথাগত ঋণে রূপান্তরিত হবে এবং উদ্যোক্তা খেলাপি হিসেবে বিবেচিত হবেন।

আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলার অধিবাসী অনূর্ধ্ব ২৮ বছর বয়সী যেকোনো প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বিবেচিত হবেন। ব্যবসায় পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক না হলেও একটি বাস্তবসম্মত ও টেকসই ব্যবসায়িক পরিকল্পনা থাকতে হবে। কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবামূলক খাত কিংবা আধুনিক প্রযুক্তিভিত্তিক যেকোনো বৈধ উদ্যোগকে এ কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হবে। সম্পূর্ণ বিনামূল্যে সংশ্লিষ্ট উপজেলার তফসিলি ব্যাংকের শাখায় আবেদন করা যাবে।

কর্মসূচি বাস্তবায়নের সুনির্দিষ্ট নির্দেশনাসহ পূর্ণাঙ্গ সার্কুলার আগামী ১৬ সেপ্টেম্বর জারি করা হবে এবং এরপর এক মাস পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। প্রাথমিক ধাপে দেশের আটটি বিভাগের আটটি নির্দিষ্ট জেলা—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনার মোট ৬৪টি উপজেলায় এটি পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। প্রতি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদীয়মান উদ্যোক্তাকে প্রথম পর্যায়ে বেছে নেওয়া হবে।

পরবর্তীতে এ কার্যক্রম সারা দেশে সম্প্রসারণের মাধ্যমে প্রতি বছর গড়ে ৫ হাজার তরুণকে স্বাবলম্বী করার পরিকল্পনা রয়েছে। কেবল অর্থায়নই নয়, নির্বাচিত উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রশিক্ষণ, মেন্টরিং, প্রাতিষ্ঠানিক নিবন্ধন সহায়তা এবং বাজার সংযোগও তৈরি করে দেবে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও তৃণমূল পর্যায় থেকে টেকসই অর্থনৈতিক উন্নয়ন অর্জিত হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa