ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক মাদ্রাসায় ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯-এ কলে শিক্ষক গ্রেপ্তার বাংলাদেশি ক্রেতাদের জন্য যুক্তরাজ্যের ২০০ কোটি পাউন্ডের বাণিজ্য সহায়তা ঘোষণা হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ইচ্ছা মার্কিন প্রেসিডেন্টের নেপাল ও তিব্বতে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৮০০ হিমালয় অঞ্চলে প্রলয়ংকারী বন্যা: নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি সম্পূর্ণ বন্ধ চট্টগ্রামে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার নিরাপত্তার দাবিতে কর্মবিরতি: জামালপুর-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও সম্মানী প্রদান ফ্লাই দুবাইয়ের বিমানে বড় চালান: সিটের নিচ থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার
Advertise with us

বাংলাদেশি ক্রেতাদের জন্য যুক্তরাজ্যের ২০০ কোটি পাউন্ডের বাণিজ্য সহায়তা ঘোষণা

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
বাংলাদেশি ক্রেতাদের জন্য যুক্তরাজ্যের ২০০ কোটি পাউন্ডের বাণিজ্য সহায়তা ঘোষণা

ছবি: -ফাইল ছবি

যুক্তরাজ্যের পণ্য ও সেবা ক্রয় করতে আগ্রহী বাংলাদেশি ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার সুযোগ নিয়ে এসেছে দেশটির সরকারি রপ্তানি ঋণ সংস্থা ‘ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স’ (ইউকেইএফ)। বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সংস্থাটি সর্বোচ্চ ১০০ থেকে ২০০ কোটি (১ থেকে ২ বিলিয়ন) পাউন্ড পর্যন্ত অর্থ সহায়তা প্রদান করতে প্রস্তুত বলে জানিয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

ইউকেইএফ-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পরিবহন, কৃষি, আধুনিক স্বাস্থ্যসেবা, বিমানবন্দর উন্নয়ন, উৎপাদন শিল্প, নবায়নযোগ্য জ্বালানি এবং সার্বিক অবকাঠামো খাতের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে এই ঋণ ও অর্থায়ন সুবিধা পাওয়া যাবে। যুক্তরাজ্যের রপ্তানিকারকদের সম্পৃক্ত করে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে সংস্থাটি গ্যারান্টি, সরাসরি ঋণ ও বীমাসহ স্থানীয় ৬০টিরও বেশি মুদ্রায় নানামুখী দীর্ঘমেয়াদি আর্থিক সেবা দেবে।

এই অর্থায়ন সুবিধা সম্পর্কে বিস্তারিত জানাতে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারে যুক্তরাজ্যের একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশ সফর করছে। প্রতিনিধিদলে দক্ষিণ এশিয়া বিষয়ক ট্রেড কাউন্সিলর মার্ক বিরেল, ইউকেইএফ-এর কান্ট্রি হেড সন্দীপ কুদতারকার এবং ট্রেড পলিসি বিভাগের প্রধান রোহিনী আগারওয়াল অন্তর্ভুক্ত রয়েছেন।

সফররত প্রতিনিধিদলটি বাংলাদেশের সরকারি প্রতিনিধি, শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি ও আইসিসি বাংলাদেশের মতো আর্থিক প্রতিষ্ঠানের নীতিনির্ধারকদের সঙ্গে ধারাবাহিকভাবে দ্বিপাক্ষিক বৈঠক পরিচালনা করছে।

যুক্তরাজ্যের ট্রেড কাউন্সিলর মার্ক বিরেল বলেন, ‘যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান। এই সফরের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রবৃদ্ধি ও অবকাঠামোগত উদ্ভাবনে কীভাবে যুক্তরাজ্যের অভিজ্ঞতা, বিশ্বমানের পণ্য ও প্রতিযোগিতামূলক অর্থায়নকে যুক্ত করা যায়—তা সরাসরি পর্যালোচনা করছি।’ এই উদ্যোগের ফলে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বাণিজ্যিক বিনিয়োগ বহুলাংশে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa