ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১৫ দিনে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রীর বুড়িগঙ্গার প্লাস্টিক বর্জ্য ১৫ দিনে সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় সংবর্ধিত তথ্যমন্ত্রী পার্থ, অর্থনৈতিক সংকট উত্তরণের প্রত্যয় হরমুজ প্রণালি খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজের অগ্রাধিকার চেয়ে ইরানের প্রতি বিশেষ অনুরোধ ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ১৩ টাকা বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়াল সরকার জ্বালানি সংকট কাটাতে বহুমাত্রিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতিকর ব্যবহার রোধে কঠোর নজরদারির তাগিদ আইনমন্ত্রীর রিজেন্টের সাহেদসহ ৬ জনের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ পেছাল ৪ অক্টোবর যুক্তরাষ্ট্র ভ্রমণের জটিলতা কমাতে ভিসা বন্ড ব্যবস্থা আরও সহজ করার তাগিদ রাষ্ট্রপতির
Advertise with us

১৫ দিনে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
১৫ দিনে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রীর

ছবি: -সংগৃহীত

গ্যাস সরবরাহে তীব্র ঘাটতি, প্রধান বিদ্যুৎকেন্দ্রগুলোর যান্ত্রিক ত্রুটি এবং এলএনজি অবকাঠামো বিপর্যয়ের কারণে দেশে সাময়িক বিদ্যুৎ সংকট তৈরি হলেও আগামী ১৫ দিনের মধ্যে পরিস্থিতি লক্ষণীয়ভাবে উন্নত হবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সংকট নিরসনে সরকার ইতোমধ্যে জরুরি স্বল্প ও মধ্যমেয়াদি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের নির্ধারিত প্রশ্নোত্তরে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, গত ৯ আগস্ট দেশে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার ৭০০ মেগাওয়াটে পৌঁছেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। জনগণের এই অনভিপ্রেত দুর্ভোগের জন্য গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেন, কারিগরি ত্রুটি দ্রুত সমাধান ও বিকল্প উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

সংসদে গ্যাস সংকটের গভীরতা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় ১২ হাজার মেগাওয়াট, যার জন্য দৈনিক অন্তত ১ হাজার ৯০০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। কিন্তু দেশীয় উৎপাদন ও এলএনজি আমদানি মিলিয়ে জাতীয় গ্রিডে দৈনিক মাত্র ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে। ফলে শিল্প ও আবাসিক খাতের সঙ্গে সমতা বজায় রেখে বিদ্যুৎ খাতে ভারসাম্যপূর্ণ গ্যাস সরবরাহ করতে হচ্ছে।

কারিগরি ত্রুটির বিষয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে পায়রা ও মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ৬১৬ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট যান্ত্রিক রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ রয়েছে, যেগুলো চালুর জন্য প্রকৌশলীরা কাজ করছেন। এ ছাড়া ভারতের আদানির কেন্দ্র থেকে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার চুক্তি থাকলেও বর্তমানে দিনে ৯০০ ও রাতে ১ হাজার ১০০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। গত ২১ জুলাই এলএনজি সরবরাহের এফএসআরইউ নষ্ট হওয়ায় সরবরাহ শৃঙ্খলে বড় ধস নামে, যার ৮৮ শতাংশ সমস্যা ইতোমধ্যে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

ঘাটতি মেটাতে ফার্নেস অয়েলচালিত কেন্দ্রগুলো থেকে সর্বোচ্চ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোর পুঞ্জীভূত বকেয়া ৪৬ হাজার ৫০০ কোটি টাকার মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে সম্প্রতি ৬ হাজার কোটি টাকা দ্রুত বরাদ্দ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে ছাদে সৌরবিদ্যুৎ বা ‘রুফটপ সোলার’ উৎপাদনে বিশেষ জোর দেওয়া হচ্ছে। আগামী গ্রীষ্ম ও সেচ মৌসুম সামনে রেখে বাসাবাড়ি ও সরকারি ভবনে সৌর প্যানেল বসাতে উৎসাহ দেওয়া হচ্ছে। আগামী ছয় মাসের জন্য সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারি আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ অগ্রিম আয়কর মওকুফ করে মাত্র ১ শতাংশ কাস্টমস ডিউটি নির্ধারণ করা হয়েছে। নতুন সোলার স্থাপনকারীরা উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ ৩ বছর পর্যন্ত সরকারের কাছে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করার সুযোগ পাবেন।

অতীতের নীতিমালার সমালোচনা করে অনিন্দ্য ইসলাম বলেন, বিগত দেড় দশকে জ্বালানির নিশ্চয়তা না দিয়েই একের পর এক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে, যা বর্তমান সংকটের মূল কারণ। ভবিষ্যতে নবায়নযোগ্য জ্বালানির পরিধি বাড়িয়ে সংকট উত্তরণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। পরিশেষে, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানিয়ে তিনি রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa