ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
অপরাধীদের দ্রুত বিচারে সরকার জিরো টলারেন্স নীতিতে চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী অপকর্ম করলে রেহাই নেই, চাঁদাবাজদের হুঁশিয়ার করলেন রিজভী নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ১৭ মৃত্যু, নিখোঁজ ৪০০ বম্বে সুইটস ও বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের বিদিশা এরশাদের জামিন নামঞ্জুর, পাঠানো হলো কারাগারে মক্কা চুক্তিতে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক জটিল হবে পাকিস্তানের সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি: একজনের লাশ উদ্ধার, সন্ধান চলছে বাকিদের রাজধানীর যাত্রাবাড়ীতে দ্রুতগতির গাড়ির ধাক্কায় পথচারী নিহত লাখো জনস্রোতে মুখরিত চট্টগ্রাম: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুস শুরু
Advertise with us

আমরা জানতাম এটা হবে প্রচণ্ড তীব্রতার একটা ম্যাচ : মেসি

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১২ জুলাই ২০২৬   ৪৭ বার পঠিত
আমরা জানতাম এটা হবে প্রচণ্ড তীব্রতার একটা ম্যাচ : মেসি

লিওনেল মেসি।  ছবি: -সংগৃহীত

সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর দারুণ খুশি লিওনেল মেসি। কানসাস সিটিতে এই জয়ের পর নিজের অনুভূতি জানিয়েছেন আর্জেন্টিনার এই অধিনায়ক।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘এই জয়ে আমি অনেক খুশি, খুবই কঠিন একটা জয় ছিল এটা।’ প্রতিপক্ষের দৃঢ়তা তাকে অবাক করেনি বলেও জানান তিনি। মেসি বলেন, ‘আমরা জানতাম এটা হবে প্রচণ্ড তীব্রতার একটা ম্যাচ।’

সামনের বুধবার আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রসঙ্গ টেনে মেসি বলেন, ‘পরের ম্যাচের আগে একটু শান্তিতে একটা সপ্তাহ কাটানোর জন্য আমাদের জন্য এই ধাপটা পার হওয়া জরুরি ছিল।’ এই ম্যাচেই ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা।

মেসির জন্য এই সেমিফাইনালটা হবে বিশেষ কিছু। ক্যারিয়ারে এটি হবে তার তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনাল। এছাড়া প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হবেন তিনি, প্রীতি ম্যাচ কিংবা প্রতিযোগিতামূলক কোনো ম্যাচেই আগে যে সুযোগ হয়নি তার।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa