ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অসুস্থ জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান: কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা: জাতীয় গ্রিডে সরবরাহকৃত প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০.৫০ টাকা নির্ধারণ বেলুচিস্তানে কাস্টমস হাউসে হামলায় নিহত ৬, পাল্টা অভিযানে নিহত ২১ সন্ত্রাসী জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা: শিশুসহ নিহত ৫, আহত ৬৩ নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা: হাজার ছাড়াল প্রাণহানি, নিখোঁজ ৪ হাজারের বেশি রাঙ্গুনিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা তারেক রহমানের সঙ্গে শিগগিরই বৈঠকের আশাবাদ ডোনাল্ড ট্রাম্পের ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা আঘাত
Advertise with us

বেলুচিস্তানে কাস্টমস হাউসে হামলায় নিহত ৬, পাল্টা অভিযানে নিহত ২১ সন্ত্রাসী

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
বেলুচিস্তানে কাস্টমস হাউসে হামলায় নিহত ৬, পাল্টা অভিযানে নিহত ২১ সন্ত্রাসী

ছবি: -সংগৃহীত

পাকিস্তানের সংঘাতপূর্ণ বেলুচিস্তান প্রদেশে কাস্টমস হাউসে সন্ত্রাসী হামলার ঘটনায় দুই কর্মকর্তাসহ পাঁচ নিরাপত্তাকর্মী এবং কাস্টমস বিভাগের এক কর্মচারী নিহত হয়েছেন। ৩১ আগস্ট রাত থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চালানো পাল্টাধাওয়া ও বিভিন্ন অভিযানে প্রদেশজুড়ে ২১ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। ডন ডট কম এই খবর প্রকাশ করেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে আইএসপিআর জানায়, চাগাই জেলার নোকচা এবং পিশিন জেলার জিয়ারাত এলাকায় একাধিক হামলায় নিরাপত্তা বাহিনীর জোরালো প্রতিরোধে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠীর ২১ জন সন্ত্রাসী নিহত হয়। পাকিস্তান সরকার বেলুচ সশস্ত্র গোষ্ঠীগুলোকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে অভিহিত করে থাকে।

সামরিক বাহিনীর তথ্য মতে, সন্ত্রাসীদের একটি দল কাস্টমস কার্যালয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালালে দ্রুত পাল্টা ব্যবস্থা নেয় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা বাহিনী। সেখানে উভয় পক্ষের তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। পালিয়ে যাওয়ার চেষ্টা করা বিচ্ছিন্নতাবাদীদের ঘিরে ধরে নির্মূল করা হয়। গোলাগুলিকালে কাস্টমসের দায়িত্ব পালনরত একজন সরকারি কর্মকর্তা এবং পাঁচজন বীর সেনাসদস্য প্রাণ হারান।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, স্থানীয় পর্যায়ে অপরাধমূলক আধিপত্য টিকিয়ে রাখা এবং কাস্টমস কর্মকর্তাদের নিয়মিত আইনানুগ কার্যক্রমে বাধা সৃষ্টির লক্ষ্যেই দস্যু ও বিচ্ছিন্নতাবাদীরা এই যৌথ হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও নিশ্চিত করা হয়েছে যে, মূল এলাকা ও গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কগুলোর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অবশিষ্ট সন্ত্রাসীদের চিহ্নিত করে চিরুনি অভিযান অব্যাহত রেখেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa