ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান: কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা: জাতীয় গ্রিডে সরবরাহকৃত প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০.৫০ টাকা নির্ধারণ বেলুচিস্তানে কাস্টমস হাউসে হামলায় নিহত ৬, পাল্টা অভিযানে নিহত ২১ সন্ত্রাসী জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা: শিশুসহ নিহত ৫, আহত ৬৩ নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা: হাজার ছাড়াল প্রাণহানি, নিখোঁজ ৪ হাজারের বেশি রাঙ্গুনিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা তারেক রহমানের সঙ্গে শিগগিরই বৈঠকের আশাবাদ ডোনাল্ড ট্রাম্পের ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা আঘাত মুরাদনগরে এক রাতে ১২ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
Advertise with us

রাঙ্গুনিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ১৬ বার পঠিত
রাঙ্গুনিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

ছবি: -প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. ইদ্রিস (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।  এ ঘটনায় মোজাম্মেল (৪৫) নামের স্থানীয় এক ব্যক্তিকে অভিযুক্ত করেছেন নিহতের স্বজনরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিয়ে সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে আব্দুল মান্নানের এক চাচাতো ভাইয়ের সঙ্গে মোজাম্মেলের বিরোধ চলছিল। মঙ্গলবার এ বিষয় নিয়ে স্থানীয় বাজারে মোজাম্মেল হুমকি দিলে আব্দুল মান্নান এর প্রতিবাদ করেন। এ সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন এবং বিষয়টি মীমাংসা করে দেন।

স্বজনদের অভিযোগ, ওই ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে পরে আব্দুল মান্নানের ওপর হামলা চালান মোজাম্মেল। রাতে এশার নামাজ পর বাড়ি থেকে বের হয়ে অন্ধকার একটি স্থানে পৌঁছালে পেছন থেকে তার ওপর হামলা করা হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজানের পাহাড়তলী এলাকার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ বর্তমানে চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa