ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫৫, গণকবরে শত শত মরদেহ পেন্টাগনে নীতিগত সংঘাত: পদত্যাগপত্র জমা দিলেন মার্কিন সেনাসচিব আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী: ভূমিমন্ত্রী খুব দ্রুতই কমে আসবে লোডশেডিং: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা অবৈধ অস্ত্র তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২ ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০ নেপালের আকস্মিক বন্যা: এক বাড়ি থেকেই ২৪ মরদেহ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ৬ অঞ্চলে, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত ৪৮ বছরে বিএনপি: গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গড়ার বার্তা প্রধানমন্ত্রীর
Advertise with us

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক রিপোর্ট
সোমবার, ৩১ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: -ফাইল ছবি

দক্ষিণ ইরানের লারাক দ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলার কড়া জবাব হিসেবে জর্ডানে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ পাল্টা হামলা চালিয়েছে তেহরান। গত জুলাই মাসের পর দুই পরাশক্তির মধ্যে সরাসরি এমন মুখোমুখি সামরিক সংঘাতের ঘটনা এটিই প্রথম।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিবৃতিতে জানানো হয়, রবিবার (৩০ আগস্ট) ‘শাস্তি’ নামক এক অভিযানের মাধ্যমে জর্ডানের ‘কিং হুসেইন’ এবং ‘আল-আজরাক’ মার্কিন ঘাঁটিতে ডোন ও ক্ষেপণাস্ত্র বর্ষণ করা হয়। আইআরজিসির দাবি, তাদের সুনির্দিষ্ট আঘাতে ঘাঁটির মেরামত অবকাঠামো ও বিমানঘাঁটিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে, হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে এবং যেকোনো হামলার জবাব হবে আরও কঠোর।

অন্যদিকে, জর্ডান সামরিক বাহিনী সোমবার (৩১ আগস্ট) ভোরে জানায়, তাদের আকাশসীমায় প্রবেশ করা অন্তত ৮টি ইরানি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝপথেই ধ্বংস করা হয়েছে। ঘাঁটিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও দাবি করেছে তারা।

মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক সামরিক কমান্ড (সেনটকম) সামাজিক মাধ্যম এক্স-এ জানায়, হরমুজ প্রণালীতে ইরানের মাইন স্থাপন প্রতিরোধে তারা রবিবারে ‘সীমিত ও সুনির্দিষ্ট’ সামরিক পদক্ষেপ নিয়েছিল। তবে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, লারাক দ্বীপে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় কয়েকজন ইরানি সেনা হতাহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানের ওপর আগ্রাসন শুরুর আজ সপ্তম মাস চলছে। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার কৌশল বজায় রাখলেও রবিবারের সরাসরি হামলা প্রমাণ করে তারা সামরিক শক্তি প্রয়োগের পথেই হাঁটছে। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের দাবি করলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা বলে আখ্যা দিয়েছেন। ইরান জানিয়েছে, সমুদ্রপথটি বর্তমানে সম্পূর্ণ অবরুদ্ধ এবং তেহরান যেকোনো দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত।

মধ্যপ্রাচ্যে এই সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হু-হু করে বাড়ছে। যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছানোয় তা আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টির জন্য বড় রাজনৈতিক উদ্বেগ তৈরি করছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa