ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫৫, গণকবরে শত শত মরদেহ পেন্টাগনে নীতিগত সংঘাত: পদত্যাগপত্র জমা দিলেন মার্কিন সেনাসচিব আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী: ভূমিমন্ত্রী খুব দ্রুতই কমে আসবে লোডশেডিং: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা অবৈধ অস্ত্র তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২ ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০ নেপালের আকস্মিক বন্যা: এক বাড়ি থেকেই ২৪ মরদেহ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ৬ অঞ্চলে, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত ৪৮ বছরে বিএনপি: গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গড়ার বার্তা প্রধানমন্ত্রীর
Advertise with us

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে ভয়াবহ আকস্মিক বন্যা: নিখোঁজ ১৫, ৬২ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬   ৬ বার পঠিত
যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে ভয়াবহ আকস্মিক বন্যা:  নিখোঁজ ১৫, ৬২ জন উদ্ধার

ছবি: -প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে হঠাৎ নেমে আসা প্রবল পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন হাইকার ও ব্যাকপ্যাকার নিখোঁজ রয়েছেন।  শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে নিখোঁজ হয়েছেন তারা।

ন্যাশনাল পার্ক সার্ভিস ও অ্যারিজোনা জননিরাপত্তা বিভাগের যৌথ উদ্যোগে এখন পর্যন্ত অন্তত ৬২ জনকে নিরাপদে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় পার্ক, ভাস্কর্য এবং বিভিন্ন প্রাকৃতিক ও ঐতিহাসিক সম্পদ দেখভাল করে করে দেশটির কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ন্যাশনাল পার্ক সার্ভিস (এনপিএস)। পর্যটন এলাকা গ্র্যান্ড ক্যানিয়নের দেখভালের দায়িত্বও ন্যাশনাল পার্ক সার্ভিসের। এনপিএস কর্মকর্তরা এএফপিকে জানিয়েছেন, প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে শনিবার থেকে কলরাডো নদীর পানি বাড়ছিল। সন্ধ্যার দিকে নদীর দু’কূল ছাপিয়ে ন্যাশনাল পার্কের দিকে প্রবল বেগে ঢুকতে শুরু করে নদীর পানি। হড়পা বানের তীব্রতায় কলরাডো নদী এবং নদীভিত্তিক খালগুলোর ওপর স্থাপন করা কয়েকটি সেতু নিশ্চিহ্ন হয়ে গেছে এবং গোটা এলাকার ভূদৃশ্য বা ল্যান্ডস্কেপে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

কর্মকর্তরা জানিয়েছেন, বন্যা শুরু হওয়ার পর ৬২ জনকে তারা উদ্ধার করতে পেরেছেন এবং তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৫ জন নিখোঁজ আছে।

“নিখোঁজদের সন্ধানে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে। সাধারণ জনগণের প্রতি আহ্বান, যারা নিখোঁজ হয়েছেন তাদের উদ্ধারে সহায়ক হতে পারে— এমন কোনো তথ্য যদি আপনাদের কারো কাছে থাকে, তাহলে তা ন্যাশনাল পার্ক সার্ভিসকে জানানোর অনুরোধ করা হচ্ছে”, বলা হয়েছে এনপিএসের বিবৃতিতে।

আরও বলা হয়েছে, নিখোঁজদের উদ্ধারে অ্যারিজোনা রাজ্য সরকারের জননিরাপত্তা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ন্যাশনাল পার্ক সার্ভিস এবং যে ৬২ জনকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে আহত কেউ নেই।

লক্ষ্য কোটি বছর ধরে কলরাডো নদীর স্রোত ও ক্ষয়কার্যের ফলে সৃষ্ট গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাতের দৈর্ঘ্য প্রায় ৪৪৬ কিলোমিটার, প্রস্থ প্রায় ২৯ কিলোমিটার এবং গড় গভীরতা ১ দশমিক ৮ কিলোমিটার। চমৎকার প্রাকৃতিক দৃশ্য, পাথরের রঙিন স্তর আর ভূতাত্ত্বিক বৈচিত্র দেখতে প্রতি বছর বিশ্বের লাখ লাখ পর্যটক ভিড় করেন গ্র্যান্ড ক্যানিয়নে।

সূত্র : এপি

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa