ঢাকা
৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
গাজীপুরে বেপরোয়া বাসচাপায় নারী শ্রমিক নিহত, বাসে অগ্নিসংযোগ ক্ষুব্ধ জনতার গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার কথা জানালেন আইপিইউ সীমান্তে চোরাচালান, মাদক ও হত্যা বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ রাষ্ট্রপতির বাংলাদেশের স্বাস্থ্যখাতে ২৪ লাখ ডলারের সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৩ আসামির মৃত্যুদণ্ড ময়মনসিংহে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা: হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ মার্কিন-ইরান সংঘাত তীব্র, বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাচ্ছেন রুনা খান
Advertise with us

আন্তর্জাতিক চাপে অবশেষ উদ্ধারকাজে বিদেশি সহায়তার অনুমতি দিলো নেপাল

আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ২৯ আগস্ট ২০২৬   ২৪ বার পঠিত
আন্তর্জাতিক চাপে অবশেষ উদ্ধারকাজে বিদেশি সহায়তার অনুমতি দিলো নেপাল

ছবি: -প্রতিনিধি

দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক মহলের ক্রমবর্ধমান কূটনৈতিক চাপ এবং স্থানীয়ভাবে তৈরি হওয়া তীব্র সমালোচনার মুখে পড়ে নেপাল সরকার অবশেষে জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বিদেশি বিশেষায়িত বাহিনীকে প্রবেশের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে।

গত ২৬ আগস্ট বুধবার ভোতিকোশি এবং তার শাখানদী লেহন্দে নদীর একটি ব্যারিয়ার হ্রদ (তুষার,পাথর বা অন্যান্য প্রাকৃতিক বাধার কারণে পানির প্রবাহ আটকে যে নদীতে জলাধার তৈরি হয়) ভেঙে পড়ায় ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয় নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী রাসুয়া এবং সীমান্তের অপর পাশে তিব্বতের গিরং জেলায়। লাখ লাখ ঘনমিটার পানি এবং তার সঙ্গে আসা টনকে টন কাদা, পাথর, জঞ্জালে ঢেকে যায় দুই দেশের দু’জেলার বিস্তীর্ণ এলাকা।

কাঠমান্ডু ও বেইজিংয়ের হিসেব অনুযায়ী, আকস্মিক বন্যা বা হড়পা বানের জেরে শুধু নেপালে নিখোঁজ হয়েছেন ১ হাজার ৯২৪ জন এবং চীনের তিব্বতে নিখোঁজ হয়েছেন ৫৫৮ জন। পানিতে ভেসে গিয়ে কিংবা বানের সঙ্গে আসা কাদা-পাথর-জঞ্জালের তলায় চাপা পড়ে নিখোঁজ হয়েছেন তারা। এই নিখোঁজদের মধ্যে নেপালি ও তিব্বতিদের পাশরপাশি ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়াসহ ৩৫টি দেশের প্রায় ৮০০ জন বিদেশি নাগরিক আছেন।

আকস্মিক বন্যার পর উদ্ধারকাজে নেপালি উদ্ধারকারী বাহিনীকে সহযোগিতা করতে চেয়ে কাঠমান্ডুকে প্রস্তাব দিয়েছিল ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ, কিন্তু কাঠমান্ডু সেই প্রস্তাব নাকচ করে দিয়ে বলেছিল, অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য যথেষ্ট দক্ষতা নেপালের উদ্ধারকারী বাহিনীর রয়েছে এবং এক্ষেত্রে বিদেশি কোনো উদ্ধারকারী দলের সহযোগিতার প্রয়োজন নেই।

গতকাল শুক্রবার দুপুরে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী সাংবাদিকদের এ প্রসঙ্গে বলেন, “এমন পরিস্থিতিতে সহযোগিতার প্রস্তাব খুবই স্বাভাবিক। তবে আমাদের উদ্ধারকারী বাহিনী দক্ষতার সঙ্গে উদ্ধারকাজ পরিচালনা করছে। এই মুহূর্তে আমাদের বিদেশি উদ্ধারকারী দলের সহযোগিতার প্রয়োজন নেই।”

তবে লোক বাহাদুর ছেত্রী এই বক্তব্য দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা কাঠমান্ডু পোস্টকে বলেন যে সরকার তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে এবং নেপালের কিছু বিশেষ জায়গায় বিদেশি উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞদের কাজ করার অনুমতি দেওয়া হবে।

কাঠমান্ডু পোস্টকে তিনি বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অন্তত অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং কিছু বিশেষজ্ঞকে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য আমরা ব্যাপক চাপ পেয়েছি, কারণ বন্যায় তাদের নাগরিকরাও নিখোঁজ হয়েছেন।”

“আমরা নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত সংখ্যক বিশেষজ্ঞকে প্রবেশের অনুমতি দিচ্ছি।”

সূত্র : কাঠামান্ডু পোস্ট

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa