ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
গুমের অভিযোগ তদন্তে স্বাধীন ব্যবস্থা চেয়ে স্পিকারের কাছে স্মারকলিপি কটিয়াদীতে কাভার্ডভ্যান-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক মক্কা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক বাংলাদেশ সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ মিলছে: চিফ প্রসিকিউটর ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার ব্যাটারিচালিত রিকশায় আসছে নীতিমালা, বাধ্যতামূলক ফিটনেস সনদ মালয়েশিয়ায় যাচ্ছে ২ লাখ কর্মী, বিনিয়োগ আসবে ২০০ কোটি ডলার ডেঙ্গু প্রতিরোধ ও লার্ভা ধ্বংসে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: এলজিআরডি মন্ত্রী কাপ্তাই হ্রদে দ্রুত বাড়ছে পানির চাপ:  বাঁধের ১৬ জলকপাট ৩ ফুট করে উন্মুক্ত
Advertise with us

মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরী মোতায়েন

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরী মোতায়েন

ছবি: -সংগৃহীত

মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি মিশনে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ মোতায়েন করা হচ্ছে। প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সেনাসহ রণতরীটি অন্তত সাত মাসের জন্য মধ্যপ্রাচ্যে অবস্থান করবে বলে জানিয়েছে গণমাধ্যম সিএনএন।

শীর্ষ মার্কিন নৌ কর্মকর্তাদের বরাতে জানা যায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রণতরীটি মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হবে। নৌবাহিনীর মাস্টার চিফ পেটি অফিসার জন পেরিম্যান জানান, সেনাসদস্যদের সাত থেকে আট মাসের প্রস্তুতি নিয়ে পরিকল্পনা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা অপর রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-কে কেন্দ্র করে নানা বিতর্ক ও নাবিকদের চরম মানসিক চাপের খবর সামনে আসার পর এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হলো। লিংকন টানা ২৫০ দিনেরও বেশি সময় বন্দরে ভিড়ানো ছাড়া সমুদ্রে অবস্থান করছিল, যা নাবিকদের জন্য অত্যন্ত বিষাদময় পরিস্থিতি তৈরি করে। ২০২৫ সালের নভেম্বর থেকে সাগরে থাকা লিংকনের কর্মীদের জন্য অবশেষে থাইল্যান্ডের একটি বন্দরে যাত্রাবিরতির ব্যবস্থা করা হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে আরব সাগরে মার্কিন রণতরীর স্থায়ী উপস্থিতি বজায় রাখা হচ্ছে। বিশেষ করে ইরানের সমুদ্র বন্দরগুলোতে নৌ অবরোধ বজায় রাখতে এবং কৌশলগত সামরিক নিয়ন্ত্রণ জোরদার করতে মার্কিন প্রশাসন একের পর এক শক্তিশালী রণতরী সেখানে পাঠাচ্ছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa