ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
হরমুজ প্রণালি খুলতে শর্ত নির্ধারণ করছে ইরান, ওমানের সঙ্গে করিডরে সম্মত নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার ট্রাম্পের নীতিতে মার্কিন বিজ্ঞানে ধস: হার্ভার্ড-এমআইটি ছেড়ে কানাডায় ৪৮ শীর্ষ বিজ্ঞানী তিব্বতে বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা: নেপাল ও চীনে উদ্ধার স্থগিত কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ৪ মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরী মোতায়েন রুমিন ফারহানাকে নিয়ে রাশেদ খাঁনের বিতর্কিত পোস্ট কক্সবাজারে বারে যুবক খুন, পিটুনিতে আহত অভিযুক্তের হাসপাতালে মৃত্যু সৌদিতে আগুনে নিহত ৯ প্রবাসীর মরদেহ পৌঁছাল গ্রামে নেপালের বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৪০০
Advertise with us

দিনাজপুরে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   ১০ বার পঠিত
দিনাজপুরে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর

ছবি: -প্রতিনিধি

দিনাজপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার দীর্ঘ সময় পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুরা হলো- সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের হাড়গাঁ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী শর্মি ইসলাম (১২) ও একই গ্রামের বাবুলের মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী বৃষ্টি (১০)।

এদের মধ্যে বৃষ্টির মরদেহ আজ ভোর সাড়ে ৫টায় ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার দূরে ঝানজিরা ফিরিঙ্গীর ঘাট থেকে উদ্ধার হয়। এরআগে বুধবার রাত ৮টায় শর্মির মরদেহ ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাদেরকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

পার্শ্ববর্তী উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসিরুল ইসলাম জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে ৩ জন শিশু দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের ভূষিরবন্দর বেগুনতাড়া গ্রামের স্লুইচগেট সংলগ্ন আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। এদের মধ্যে একজন সাঁতরে উঠতে পারলেও দুইজন পানিতে তলিয়ে যায়। সেসময় ওই মেয়ের চিৎকারে গ্রামের মানুষ দল বেঁধে নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও তাদের খুঁজে পায়নি। পরে বিষয়টি কোতয়ালি থানায় জানালে কোতয়ালি পুলিশ দিনাজপুর ফায়ার সার্ভিসকে অবগত করে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে রংপুর থেকে ডুবুরি এসে উদ্ধার কাজে অংশ নেয়। বুধবার রাত ৮টার দিকে নিখোঁজ দুই শিশুর মধ্যে শর্মি ইসলামের মরদেহ উদ্ধার করে। এছাড়া বৃহস্পতিবার ভোরে ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার দূরে ঝানজিরা ফিরিঙ্গীর ঘাট থেকে উদ্ধার হয়।

দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, আজ সকাল সাড়ে ৯টার সময় একসঙ্গে দুই শিশুর জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

 

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa